বর্তমান সময়ে মানুষের পড়ার ধৈর্য অনেকটাই কমে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বড় লেখা বা দীর্ঘ পোস্ট দেখলেই অনেকেই তা এড়িয়ে যান। এই বাস্তবতা মাথায় রেখে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করেছে এক্স (সাবেক টুইটার)।নতুন এই ফিচারের নাম ‘এআই-পাওয়ার্ড আর্টিকল সামারাইজ’। এর মাধ্যমে যে কোনো দীর্ঘ পোস্ট বা আর্টিকেলের মূল বক্তব্য খুব দ্রুত সংক্ষিপ্ত আকারে জানা যাবে। ফলে পুরো লেখা পড়ার সময় না থাকলেও গুরুত্বপূর্ণ তথ্য সহজেই বোঝা সম্ভব হবে।ফিচারটি ব্যবহার করাও বেশ সহজ। প্রথমে যে পোস্ট বা আর্টিকেলটির সারাংশ জানতে চান সেটি খুলতে হবে। এরপর সেখানে থাকা ‘সামারাইজ’ অপশনে ক্লিক করলেই এআই স্বয়ংক্রিয়ভাবে লেখাটির মূল বিষয়গুলো বের করে বুলেট পয়েন্ট আকারে সংক্ষিপ্ত সারাংশ দেখাবে।শুধু সারাংশ পড়ার সুবিধাই নয়, এক্সে আরও একটি নতুন অপশন যোগ হয়েছে ‘লিসেন’। এই ফিচারের মাধ্যমে গ্রোক এআইয়ের ভয়েস প্রযুক্তি ব্যবহার করে যে কোনো পোস্ট বা আর্টিকেল শোনা যাবে। ফলে ব্যবহারকারী চাইলে লেখা পড়ার বদলে সেটি শুনে নিতে পারবেন।সবচেয়ে সুবিধার বিষয় হলো, এই অডিও শোনার সময় অন্য কাজও করা সম্ভব। অর্থাৎ এক্স এখন শুধু পড়ার মাধ্যম নয়, বরং শুনে তথ্য জানার একটি নতুন অভিজ্ঞতাও দিচ্ছে ব্যবহারকারীদের।প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে দ্রুত তথ্য পাওয়ার প্রবণতা বাড়ার কারণে এমন এআইভিত্তিক ফিচার ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর হতে পারে। দীর্ঘ লেখা এড়িয়ে যাওয়ার প্রবণতা কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প
সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই Read more

মঙ্গলবার থেকে পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন
মঙ্গলবার থেকে পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন

কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের উত্থাপিত ৬ Read more

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার Read more

চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১
চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় লোহার হাতুড়ির আঘাতে মো. ইউনুছ (৩৫) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। বুধবার (৫ Read more

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপসহ ১৮ জনের Read more

সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি
সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি

সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন