মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মহিলা সহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাম রাব্বির পিতা উপজেলার উত্তর কাউন্নরা গ্রামের মো: আছর উদ্দিন (৫০) ছোট ভাই রিফাত ইসলাম (১৭) মা রুজিনা বেগম (৪৫) ও স্ত্রী আজরিন আক্তার (১৯)।সোমবার (৭ এপ্রিলে) রাতে সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আব্বাস আলী বাদী হয়ে ৫ জন আসামী নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ নামে মামলা করেছেন।মামলা সূত্রে জানা গেছে,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা(৪৬),উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক(৪৫),সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগে সভাপতি মো: হেলাল উদ্দিন (৪৮) ও গোলাম রাব্বি (২৩)সহ চার জনকে সোমবার বিকেলে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাতটা দিকে আওয়ামীলীগ আসামীদের পুলিশের প্রিজনভ্যানে করে আদালতে নেওয়ার সময় সাটুরিয়া থানা গেট থেকে গ্রেফতারকৃত চার আসামীসহ পুলিশের প্রিজনভ্যান অবরুদ্ধ করে রাখেন গোলাম রাব্বি পরিবারসহ এলাকাবাসী। এসময় আসামী গোলাম রাব্বীর মা রুজিনা আক্তার ও তার স্ত্রী আজরিন আক্তার পুলিশের প্রিজনভ্যান অবরুদ্ধ করে প্রিজনভ্যান গাড়ীর সামনে শুয়ে পড়ে। এসময় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি
বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কাছে আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায়—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে Read more

বাউফলের তেঁতুলিয়া নদীর তিনটি পয়েন্টে শতাধিক অবৈধ বাঁধা জাল
বাউফলের তেঁতুলিয়া নদীর তিনটি পয়েন্টে শতাধিক অবৈধ বাঁধা জাল

পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বাঁধা জালের বিস্তার বেড়েছে। মাত্র ৫ কিলোমিটার নদী পথের তিনটি পয়েন্টে শতাধিক বাঁধা জালের Read more

১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না Read more

সাতকানিয়ায় সাড়ে ৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩
সাতকানিয়ায় সাড়ে ৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক দুটি বসতঘর থেকে ৩ হাজার ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকাসহ Read more

বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা
বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা

কক্সবাজারের টেকনাফে মদপানকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পান দোকানিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা Read more

নির্বাচনের ভয়টা কোথায়?, প্রশ্ন বিএনপি নেতা খোকন তালুকদারের
নির্বাচনের ভয়টা কোথায়?, প্রশ্ন বিএনপি নেতা খোকন তালুকদারের

দেশে সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখেছেন জাতীয়তাবাদী শক্তির নেতারা, কিন্তু এখন কেন সেই নির্বাচনকে ভয় পান আপনারা? আমরা বুঝতে পারি না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন