পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বাঁধা জালের বিস্তার বেড়েছে। মাত্র ৫ কিলোমিটার নদী পথের তিনটি পয়েন্টে শতাধিক বাঁধা জালের অস্তিত্ব পাওয়া গেছে। এ সকল বাঁধা জালে মাছের রেনুপোণা ধ্বংস করা হচ্ছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় অবাধে ব্যবহার হচ্ছে অবৈধ বাঁধা জাল। এতে জাতীয় সম্পদ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি বৈধ জেলে পরিবার নদীতে মাছ না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন।সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া নদীর বাতির খাল এলাকা থেকে চন্দ্রদ্বীপের খানকা ও নিমদির চর কচুয়া এই তিন পয়েন্টে পাতা হয়েছে শতাধিক বাঁধা জাল। বাঁধা জালের কারণে মাছ নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে জালে বাঁধা পায়। এ কারণে জেলেরা নিয়ম মেনে নদীতে নামলেও মাছের দেখা পায় না। স্থানীয় জেলে মো. সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই তেঁতুলিয়া নদীকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আমরা নিয়ম মেনে নদীতে মাছ ধরতে নামি, কিন্তু নদীতে তো আর মাছ নেই! সবই ওদের বাঁধা জালে আটকা পড়ে। আমাদের ঘরে চুলো জ্বলে না, অথচ ওরা লাখ লাখ টাকা কামাচ্ছে।’ আরেকজন জেলে রাজ্জাক মাতুব্বর বলেন, ‘প্রশাসন সব জানে, কিন্তু কিছুই করে না।’বিশেষজ্ঞরা বলছেন, বাঁধা জাল শুধু মাছের প্রজনন ধ্বংস করছে না, নদীর পরিবেশ ও জীব বৈচিত্রের ওপর ভয়াবহ বিপর্যয় নামিয়ে আনছে। এখনো যদি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে তেঁতুলিয়া নদী মাছ শূন্য হয়ে পড়বে।বিষয়টি নিয়ে বাউফল উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আলম তালুকদার বলেন, ‘আমি দুই এক দিনের মধ্যেই অভিযান চালাবো।’ কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. আল মামুন বলেন, ‘আমি ছুটিতে আছি। বর্তমানে ফাড়ির দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে কথা বলুন।’ফাড়ির দায়িত্বে থাকা এস আই (পুলিশ পরিদর্শক) আবু বক্কর সিদ্দিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের লোকবল সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হয় না। তবে তারপরেও আমরা সাধ্যমত অভিযান চালাই।’স্থানীয়রা অভিযোগ করেন, বাস্তবে অভিযানের নামে চলছে প্রহসন। মাঝে মাঝে প্রতীকী অভিযান চালিয়ে কয়েকটি জাল জব্দ করা হলেও সেগুলো আবার অল্প সময়ের মধ্যে বসানো হয়। সিন্ডিকেটকে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। ফলে টেকসই কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা
ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের Read more

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, ডিএমপির বিশেষ নির্দেশনা
বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, ডিএমপির বিশেষ নির্দেশনা

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে Read more

প্রতিবাদ নাকি রাজনৈতিক বিভাজন, কী হচ্ছে যুক্তরাষ্ট্রে?
প্রতিবাদ নাকি রাজনৈতিক বিভাজন, কী হচ্ছে যুক্তরাষ্ট্রে?

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রাস্তায় মেক্সিকোর লাল-সাদা-সবুজ পতাকার ঢেউ যেন শুধু অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদ নয়, বরং এক নতুন রাজনৈতিক বিভাজনের প্রতীক Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গ্রামের পথের মানুষের ঢল নেমেছে। Read more

ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ
ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া এসব রকেটের কারণে আজ রবিবার Read more

মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে বিষধর সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন