কক্সবাজার টেকনাফে মাদক কারবারে জড়িত দীর্ঘ দিন নিজেকে আড়াল করে রাখা সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক স্মার্ট মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।আটক আসামি টেকনাফ হ্নীলা ইউনিয়নের অন্তর্গত ফুলের ডেইল এলাকার বাসিন্দা মুহাম্মদ হাসান মেহেদি পুত্র রাশেদ হাসান মেহেরি প্রকাশ রাশেদ (৩৫)।থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০ জুন (শুক্রবার) টেকনাফ থানায় কর্মরত এএসআই  তাপস কান্তি দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ফুলের ডেইল এলাকার উক্ত আসামির বসত বাড়ি থেকে তাকে আটক করতে সক্ষম হয়। জানান গেছে, আসামির বিরুদ্ধে ১৩/৫/২০২৪ সালে রাংগামাটি কতোয়ালি থানায় একটি মাদক মামলা রুজু হয়েছিল। উক্ত মামলায় সে দোষী সাব্যস্ত হলে বিজ্ঞ আদালত তাকে ৪ বছরের সাজা ও অনাদায়ে ২ মাস কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে রায় ঘোষণা করেন। এরপর আটক হওয়ার প্রক্রিয়া থেকে বাঁচতে দীর্ঘ দিন নিজেকে আড়াল করেছিল। অবশেষে টেকনাফ থানা পুলিশের কাছে ধরা পড়েছে।এদিকে শুক্রবার রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাশেদকে আটক করার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল রায়।আসামির বিরুদ্ধে জি-আর মামলার আরো একটি ওয়ারেন্ট রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার জন্য উক্ত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালিতে প্রবাসীর ঘর থেকে প্রেমিকাসহ গৃহবধূ আটক
পটুয়াখালিতে প্রবাসীর ঘর থেকে প্রেমিকাসহ গৃহবধূ আটক

পটুয়াখালীর মহিপুর থানাধীন আলিপুর এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকে প্রেমিকাসহ এক গৃহবধূকে আটক করেছেন স্থানীয় লোকজন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য Read more

ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা
ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের Read more

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে  রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ Read more

বিজয়নগরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
বিজয়নগরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরবাড়ি এলাকা থেকে ভাড়াটে বাসা থেকে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে বিজয়নগর থানার পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) Read more

হোমনায় তিতাস নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
হোমনায় তিতাস নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে হোমনা-বাঞ্ছারামপুর Read more

গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের
গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের

গাছে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন