নীলফামারীর ডোমারে বজ্রপাতে মো. হাসান (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৩ জুন) সন্ধ্যার আগ মুহূর্তে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকায় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত মো. হাসান বামুনিয়া মিস্ত্রীপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে এবং বামুনিয়া কাচারী হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আহতদের মধ্যে একজন হলেন নিহত হাসানের ছোট ভাই মো. হোসাইন (৭) এবং অন্য দুই জন বারোবিশা এলাকার জয়নুল ইসলামের মেয়ে রেমি আক্তার (২২), বামুনিয়ার গোলাম মোস্তাফার ছেলে আব্দুল খালেক(৫০)।স্থানীয়রা জানান, ‘বৃষ্টির মধ্যে দোলাবাড়িতে গৃহপালিত হাঁস আনতে গিয়েছিল হাসান ও তার ছোট ভাই। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। পাশেই থাকা হোসাইন বজ্রপাতের আঘাতে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এরপর হোসাইনের শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় নিয়ে আসেন। আহত রেমি ও আব্দুল খালেক একই সময়ে বজ্রপাতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান বারী জানান, ‘হাসপাতালে আনার আগেই এক কিশোরের মৃত্যু হয়। নিহতের ছোটভায়ের অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসা শেষে বাড়িতে নেয়া হয়েছে। বাকি দুই জন আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’ঘটনা সত্যতা নিশ্চিত করে বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হাসপাতালে নেয়ার আগেই হাসান মারা গেছে। আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরো দুইজন।’ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ
সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে নিম, বকুল Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৬ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৬ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (০৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি Read more

বান্দরবানে পর্যটকের মৃতদেহ উদ্ধার, নারীসহ নিখোঁজ দুই
বান্দরবানে পর্যটকের মৃতদেহ উদ্ধার, নারীসহ নিখোঁজ দুই

বান্দরবানের আলীকদমে পাহাড়ি ঢলে ঝিরির পানিতে ভেসে যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন। নিহত Read more

ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫
ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫

মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সুজন মিয়া হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নিজ Read more

লন্ডন ছেয়ে গেছে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টারে
লন্ডন ছেয়ে গেছে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টারে

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাস, সড়ক ও জনসমাগমপূর্ণ ব্যস্ত এলাকাগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ ব্যক্তি ঘোষণা করা একটি পোস্টারে ছেয়ে Read more

‘আমার অজান্তেই এলাকাবাসী মনোনয়নপত্র সংগ্রহ করেছে’
‘আমার অজান্তেই এলাকাবাসী মনোনয়নপত্র সংগ্রহ করেছে’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য জাতীয় সংসদের কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন