এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জ্বলে উঠেছেন লিটন দাস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ জিতল ম্যাচ, আর লিটন নিজের নাম লেখালেন একের পর এক রেকর্ডে।বাংলাদেশের ইনিংসে শুরুটা দারুণ করেন লিটন। তবে সুতোয় ঢিল পড়তে দেননি। মাত্র ২৯ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৯ রান করে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক। এই ইনিংস খেলে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে গেছেন তিনি। বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন। তার সংগ্রহ এখন ১১১ ম্যাচ ও ১০৯ ইনিংসে ২৪৯৬ রান। এতদিন তালিকার দুইয়ে ছিলেন রিয়াদ, তিনি ২৪৪৪ রান করেছিলেন ১৪১ ম্যাচে। তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান, তার রান ২,৫৫১। তবে লিটনের ধারাবাহিকতায় মনে করা হচ্ছে, আগামী ম্যাচেই হয়তো সাকিবকেও পেছনে ফেলতে পারবেন, আর তো ৫৫ রানই চাই মাত্র!শুধু রানেই নয়, ছক্কার তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন লিটন। ১৬তম ওভারে ইয়াসিম মুর্তজার বলে ছক্কা হাঁকিয়ে ভাঙেন মাহমুদউল্লাহর রেকর্ড। এটি তার ৭৮তম ছক্কা, যেখানে রিয়াদের ছক্কা ৭৭। সাকিব (৫৩) ও সৌম্য সরকার (৫৫) এখনো অনেক পিছনে।তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েছেন আরেক ইতিহাস। তাদের জুটি থেকে এসেছে ৯৫ রান, যা টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে ২০১৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব–সাব্বির করেছিলেন ৮২ রানের জুটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবজেলে সুযোগ-সুবিধাসহ কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা
সাবজেলে সুযোগ-সুবিধাসহ কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা

আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের ২ মামলায় এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের ১ মামলায় অভিযুক্ত ১৫ সেনা Read more

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ আটক ৩
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ আটক ৩

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌঁনে ৯টার দিকে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য Read more

ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭

এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিনে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন Read more

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান Read more

যুদ্ধবিরতির পরও ভয়াবহ খাদ্য সংকটে গাজা: ডব্লিউএইচও
যুদ্ধবিরতির পরও ভয়াবহ খাদ্য সংকটে গাজা: ডব্লিউএইচও

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২ সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনো ‘বিপর্যয়কর’ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন