রাজধানীর দারুসসালাম এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে টেকনিক্যাল মোড়ে দারুসসালাম থানা পুলিশ এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ১২ জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।গ্রেপ্তারকৃতরা হলো— নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মো. আল আমিন (৩২), চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সোহাগ মাঝি (৩৮) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আক্কাস মিয়া (৫২), মো. নেছার মিয়া (৪৮), মো. ইউসুফ আলী (৪৮), মো. ফারুক হোসেন (৪৭), মো. মকবুল মৃধা (৫৪), মো. মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), মো. এমদাদুল হক (৩৭) ও মো. আব্দুল আলীম (২২)।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক: মির্জা ফখরুল
ওসমান হাদির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক: মির্জা ফখরুল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার Read more

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে নবজাতকের মৃত্যু
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে নবজাতকের মৃত্যু

শরীয়তপুরে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অমানবিক বাধার কারণে ঢাকায় চিকিৎসার জন্য রওনা হওয়া এক নবজাতক অক্সিজেনবিহীন অবস্থায় অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৪ Read more

কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৩০ Read more

যশোরে বাড়ছে হামের প্রাদুর্ভাব, শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা
যশোরে বাড়ছে হামের প্রাদুর্ভাব, শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে মাত্র দুটি শয্যার বিপরীতে বর্তমানে Read more

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে হত্যার হুমকি
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে হত্যার হুমকি

শান্তিতে নোবেলজয়ী ও ইরানের খ্যাতনামা মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছে  নোবেল কমিটি। এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, ইরানের Read more

হল্যান্ডের জোড়া গোলে পয়েন্ট টেবিলে সিটির বড় লাফ
হল্যান্ডের জোড়া গোলে পয়েন্ট টেবিলে সিটির বড় লাফ

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে বোর্নমাউথকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে পাঁচ ধাপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন