গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে পুলিশ প্রশাসনকে হস্তান্তর করা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহত তুহিনের গলা, ঘাড়, পিঠ, বুক ও হাতে ধারালো অস্ত্রের আঘাতে মোট ৯টি গভীর ও গুরুতর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ এন এম আল মামুন জানান, আঘাতগুলো আকারে ছোট-বড় হলেও প্রত্যেকটি ছিল গভীর এবং প্রায় সমান ধরনের গুরুতর।প্রসঙ্গত, গত বৃহস্পতিবা (০৭ আগস্ট) রাতে গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও ধারণের সময় কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে। তিনি দৈনিক প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি ছিলেন। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এ পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করেছে। তবে জড়িত আরমান নামের আরেকজন আসামি এখনও পলাতক রয়েছেন। পুলিশ আশা করছে, শিগগির তাকে গ্রেপ্তার করবে।এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘হত্যার ঘটনায় জড়িত আরমান নামের একজন আসামি বাহিরে আছে, আশা করি, খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে।’এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট আদালতে পেশ করা হবে যাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীরা সর্বোচ্চ শাস্তি পায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন
আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন Read more

ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার Read more

সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি শিক্ষার্থী সাম্য
সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি শিক্ষার্থী সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম Read more

গাজায় সৈন্য পাঠাতে মালয়েশিয়া প্রস্তুত: আনোয়ার ইব্রাহিম
গাজায় সৈন্য পাঠাতে মালয়েশিয়া প্রস্তুত: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়া গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদসহ অন্যান্য দেশের সঙ্গে গাজায় Read more

ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা
ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা

এবার ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা। মার্কিন পেটেন্ট পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি কোভিড-১৯ এমআরএনএ টিকা ‘বঙ্গভ্যাক্স’। আজ Read more

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আটক
ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আটক

রাজধানীর শাহবাগে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন