মায়ের মোবাইলে থেকে আমাজনে ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছিল ৮ বছরের এক শিশু। দাম ৪ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় দাম ৫ লাখ ১০ হাজার টাকা।যুক্তরাষ্ট্রের কেনটাকিতে এই ঘটনাটি ঘটেছে। শিশুর মা হলি লাফেভার্স নিজের ফোন ঘাঁটতে গিয়ে হঠাৎই আবিষ্কার করেন তার ছেলে লিয়াম ফোন নিয়ে খেলতে খেলতে আমাজন থেকে বিপুল ললিপপ কিনে ফেলেছে।পরের ধাক্কাটা আসে ব্যাংক থেকে। ৪ হাজার ডলার খরচ হওয়ার বার্তা দেখে চক্ষু চড়কগাছ হয় তার। অর্ডারটি বাতিল করার বহু চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি। কারণ ললিপপগুলো ততক্ষণে ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ২২টি ললিপপের বক্স তার বাড়িতে এসে পৌঁছায়। পরে তিনি জানতে পারেন আরও ৮টি বাক্স আসতে বাকি রয়েছে। তবে পোস্ট অফিসে যাওয়ার পর তিনি সেই প্যাকেটগুলো আটকাতে সক্ষম হন।হলি বলেন, কী ঘটেছে বুঝতে না পেরে আমাজনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তারা প্রথমে তাকে ডেলিভারি প্রত্যাখ্যান করতে বলেছিলেন এবং জানিয়েছিলেন হলিকে টাকা ফেরত দেওয়া হবে। তবে পরে আবার টাকা দিতে চায়নি আমাজন।সেই টাকা পেতে বহু কাঠখড় পোড়াতে হয় হলিকে। টাকা ফেরত না পেয়ে হলি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে বলেন, ‘আমার পুত্র লিয়াম ৩০ বাক্স ললিপপ অর্ডার করেছে, আমাজন সেগুলো ফেরত নিচ্ছে না।’এই পোস্ট দেখে প্রতিবেশী, বন্ধু-বান্ধব, স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এমনকি স্থানীয় ব্যাংকগুলোও উদ্বৃত্ত ললিপপগুলো কিনতে এগিয়ে আসে। তারপর সংবাদমাধ্যমে চর্চা শুরু হয় হলির এই বিষয়টি নিয়ে। শেষমেশ আলোচনার পর আমাজন সম্পূর্ণ অর্থ ফেরত দিতে সম্মত হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস

রাজধানী ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে Read more

মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক
মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে Read more

নগর ভবন আটকে ব্লকেড ইশরাক সমর্থকদের, বন্ধ সেবা
নগর ভবন আটকে ব্লকেড ইশরাক সমর্থকদের, বন্ধ সেবা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৪ দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর Read more

‘হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত
‘হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে ডুবন্ত নৌকা থেকে দুই যাত্রীকে বাঁচিয়ে প্রাণোৎসর্গকারী 'হাওর বীর সাবিকুল' স্মরণে অষ্টগ্রাম-মিঠামইন সড়কে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ Read more

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ
স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ Read more

বিএনপির আমলে সাংবাদিকের ওপর নির্যাতন কম ছিল: ফখরুল
বিএনপির আমলে সাংবাদিকের ওপর নির্যাতন কম ছিল: ফখরুল

বিএনপি আমলে সাংবাদিকদের ওপর নির্যাতনের পরিমাণ অনেক কম ছিল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (০৪ মে) বিশ্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন