চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দিদারুল আলম (৪৫) এক পথচারীর। তিনি মিরসরাই উপজেলার হিংগুলি ইউনিয়নের কোব্বত আহম্মদের পুত্র।রবিবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে মাদামবিবির হাট এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস দিদারুল আলমকে ধাক্কা দিয়ে সড়ক ডিভাইডারে উঠে যায়। এতে দিদারুল আলমের শরীরের উপরের অংশ একেবারে থেঁতলে গিয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা বাসটিকে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম নিহতের মরদেহ ও বাস থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বলেন, ‘বেলা দেড়টার দিকে দিদারুল আলম মহাসড়ক পার হতে গিয়ে চট্টগ্রামমুখী শাহী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ এই ঘটনায় বাস চালক, সহকারী ও গাড়ীটিকে আটক করা হয়। পরিবারে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে নিহতের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।এর আগে গতকাল শনিবার রাত আটটার দিকে বেপরোয়া একটি মোটরসাইকেল বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী জিয়া উদ্দিন ঘটনাস্থলে মারা যান। আহত হন আরো দুজন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭

ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা জ্যামাইকায় আঘাত হেনেছে। ১৭৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি-৫ মাত্রার এই ভয়াবহ ঝড়টি মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে Read more

শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

বিরামপুরে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. জাহিদ
বিরামপুরে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. জাহিদ

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদ পরবর্তী Read more

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের Read more

গাজায় নিহত আরও ৬৪, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের
গাজায় নিহত আরও ৬৪, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান
ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ দিনের রিমান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন