ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে জানানো হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০ ঘটিকায় শাহাদাত বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শাহাদাতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধান বিচারপতি শোকবার্তায় উল্লেখ করেন, শরিফ ওসমান হাদির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারালো।প্রধান বিচারপতি ও বিচার বিভাগের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!
বাঁশখালীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রকাশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলাকারী কালীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল Read more

ভালুকায় নির্ধারিত স্টপেজ ফাঁকা, সড়কেই বাস থামায় বাড়ছে ঝুঁকি
ভালুকায় নির্ধারিত স্টপেজ ফাঁকা, সড়কেই বাস থামায় বাড়ছে ঝুঁকি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্ধারিত বাসস্ট্যান্ড কার্যকর না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা। এতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে Read more

বনানীতে গুলিবিদ্ধ বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর মৃত্যু
বনানীতে গুলিবিদ্ধ বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর মৃত্যু

রাজধানীর বনানীতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির সাবেক কর্মচারী জামাল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ Read more

নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী
নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী

পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ Read more

সিংড়ায় দরজা ভেঙ্গে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি
সিংড়ায় দরজা ভেঙ্গে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি

নাটোরের সিংড়ায় নাটোর জজকোর্টের আইনজীবী বাকি বিল্লাহ রশিদী ও তার ভাই আব্দুল বারী রশিদীর বাসার ৬টি রুমের তালা ভেঙে দুর্ধর্ষ Read more

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায়
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায়

টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে মানুষের প্রাণ। চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন