জামালপুর সরিষাবাড়ীতে মসজিদ সংস্কারের সরকারি বরাদ্দ আসে বনগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের নামে। আর সেই বরাদ্দ কৌশলে গ্রহণ করে নেন একই গ্রামের অন্য মসজিদ বনগ্রাম পশ্চিমপাড়া (শাহী) জামে মসজিদের কমিটিবৃন্দরা। এই নিয়ে জামালপুরের সরিষাবাড়ীর মহাদানের দুই সমাজের মধ্যে ব্যাপক সমালোচনা ও মারমুখী চাপা ক্ষোভ বিরাজ করছে। রবিবার (১১ মে) বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় গিয়ে জানা যায় এমন তথ্য। এই নিয়ে যেকোন সময় দুই সমাজের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানান, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ২০২৪-২৫ অর্থবছরের ১ম ও ২য় পর্যায়ের আওতায় উপজেলা পরিষদ ভিত্তিক বরাদ্দকৃত নগদ অর্থ দ্বারা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় মহাদান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত বনগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ সংস্কারে নামে ২ লাখ টাকা বরাদ্দ আসে। এই বরাদ্দকৃত অর্থ একই গ্রামের পৃথক মসজিদ বনগ্রাম পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ কমিটির সভাপতি  আসাদুজ্জামান বাবু কৌশলে উত্তোলন করে।পরে এই বিষয়টি বনগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সদস্যরা ও সমাজবাসী জানতে পেয়ে প্রতিবাদ করে এবং ওই বরাদ্দকৃত অর্থ তাদের মসজিদের জন্য ফেরত চায়। কিন্তু বনগ্রাম পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ কমিটির সদস্যরা ও সমাজবাসী সেই অর্থ ফেরত দিতে অপারকতা প্রকাশ করে। এই নিয়ে কয়েকদিন যাবৎ একই গ্রামের দুই সমাজের মধ্যে ব্যাপক সমালোচনা মারমুখী অসন্তুষ্টি বিরাজ হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের মত ঘটনা আশঙ্কা করছেন স্থানীয়রা।বনগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি ইয়াছিন আরাফাত রিপন অভিযোগ করে বলেন, ‘আমাদের সমাজের মসজিদটি সবচেয়ে পুরাতন এবং অবহেলিত। আমাদের মসজিদের নামে কোন বরাদ্দ এলেই তারা কৌশল করে তাদের মসজিদের জন্য নিয়ে যায়। পূর্বেও তারা এমনটিই করেছিল। এবারও করেছেন। আমরা সমাজবাসী তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমাদের মসজিদের নামে বরাদ্দকৃত অর্থ ফেরত চাই। প্রশাসন দ্রুত এ অর্থ ফেরতের ব্যবস্থা করে দিবেন বলে তারা দাবি জানান।অপরদিকে বনগ্রাম পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আসাদুজ্জামান বাবু বলেন, ‘এই প্রকল্পের বিষয়ে ওই মসজিদ কমিটির সদস্যরা কিছুই জানতো না। আমরা ইউপি চেয়ারম্যান এর সাথে কথা বলে আমাদের মসজিদের নামে প্রকল্পটা নিয়ে এসেছি। ইউপি চেয়ারম্যান একেএম আনিছুর রহমান জুয়েল ও ইউপি সচিব আব্দুর রহিম বিষয়টি অবগত আছেন। প্রকল্পে আমাদের মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামই আছে। শুধু মসজিদের নামের সাথে শাহী শব্দটি ভুলবশত বাদ পড়ায় তারা টাকা দাবি করছে। এঘটনায় তারা অসামাজিক কথাবার্তা সহ হামলা মামলার হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের ন্যায় বিচার কামনা করছি।এ ব্যাপারে মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বলেন, ‘বনগ্রাম পশ্চিমপাড়া সমাজ ভেঙে একাধিক সমাজ ও মসজিদ হয়েছে। বরাদ্দ দেওয়া কালীন সময় নামের বিষয়টি খেয়াল করা উচিৎ ছিল। যারা বরাদ্দের অর্থ উত্তোলন করেছে, তারাই মসজিদ সংস্কারের জন্য আবেদন করেছিল। ভুলবশত নামের জায়গায় একটি শব্দ বাদ পড়ে গেছে। একটু ধৈর্য ধরলেই আগামী বরাদ্দে তাদের মসজিদের নাম দেয়া যাবে। আমি সবাইকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল মুঠোফোনে বলেন, এটা আমাদের ভুল নয়, সচিবের ভুল হতে পারে। উনি যদি সরেজমিনে গিয়ে তথ্যটা দিতেন, তাহলে এই ভুল হওয়ার সম্ভাবনা ছিল না। আগামী বরাদ্দে তাদের মসজিদের জন্য আমি ঊর্ধ্বতনের সাথে কথা বলবো। তবে এই নিয়ে বিবাদ করা সমচীন নয় বলেও তিনি জানান তিনি। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে বস্তাবন্দি অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) Read more

কাজীপুরে আড়াই বছর পর জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু
কাজীপুরে আড়াই বছর পর জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু

উদ্বোধনের প্রায় আড়াই বছর পর সিরাজগঞ্জের কাজীপুরে প্রতিষ্ঠিত আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা Read more

টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

নারীঘটিত কারণে টিকটকার রাকিবকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো Read more

বিদায়ী সপ্তাহে ডিএসই-সিএসই এর মূলধন কমেছে ১ হাজার ৮৮৬ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে ডিএসই-সিএসই এর মূলধন কমেছে ১ হাজার ৮৮৬ কোটি টাকা

দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে বিদায়ী সপ্তাহের (১৩ থেকে ১৭ এপ্রিল) Read more

বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ
বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন আদায়ে মালয়েশিয়ান কোম্পানির বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি কর্মীরা অভিযোগ দায়ের করেছেন। ৪০ জনেরও বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্লাস্টিকের উপাদাষষ্টন Read more

তীব্র শীত উপেক্ষা করে ৩শ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত
তীব্র শীত উপেক্ষা করে ৩শ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত

তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত হয়েছে ৩শ ফিট এলাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন