রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১টায় আলমগীরের কাপড়ের দোকান থেকে এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সংবাদ পেয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে: কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর নির্দেশে বিজিবির সহকারী পরিচালক আজিমুল হকের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ, বিজিবি  সদস্যরা আপ্রাণ চেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে করে। আগুনে ৩০ টির অধিক মুদি, কাপড়, ঔষধ ও চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির ও বিজিবির উর্ধতন কর্মকর্তাগণ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, উপজেলা বাসীর দাবীর মুখে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষতি গ্রস্ত ব্যাবসায়ী ও এলাকাবাসীর।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
মাদারীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ

মাদারীপুরের শিবচর উপজেলায় রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের Read more

বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের
বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কারো মার্কায় হাত দিইনি, কারো প্রতীক নিয়ে কথা বলিনি। তাহলে আমাদের ধানের Read more

কুমিল্লায় পলিথিন ও মূল্য তালিকা না থাকায় মেঘনায় চার দোকানে জরিমানা
কুমিল্লায় পলিথিন ও মূল্য তালিকা না থাকায় মেঘনায় চার দোকানে জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পলিথিন ব্যবহার ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি দোকানকে মোট ৬ Read more

ওমানে প্রবাসীদের সাধারণ ক্ষমা, বাংলাদেশিদের বৈধ হওয়ার পরামর্শ
ওমানে প্রবাসীদের সাধারণ ক্ষমা, বাংলাদেশিদের বৈধ হওয়ার পরামর্শ

ওমানে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার পাশাপাশি তাদের বৈধ হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। সোমবার (২ জুন) ওমান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে Read more

নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২
নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ মে) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন