তোমাকে ছাড়া এখনও আমার জন্মদিন আসে। সারাদিন ধরে শুধু একটা কথাই ঘুরপাক খায় মনে– এই তো মাত্র দুই বছর আগের জন্মদিনটা। তোমার শরীর তখন খুব একটা ভালো ছিল না। অথচ সেদিন আমি মন খারাপ করে তোমার সঙ্গে একটু উচ্চ স্বরে কথা বলেছি।মনে পড়ে সেদিন বলেছিলাম, ‘সবার মা, তার মেয়ের জন্মদিনে কত কিছুই না করে, তুমি তো আমার জন্য পায়েসও বানাচ্ছো না!’ তুমি কষ্ট পেয়েছিলে কিনা জানি না, এরপর দেখলাম তুমি সেই দুর্বল শরীর নিয়ে আমার জন্য পায়েস রান্না করলে। যদিও ঠিকঠাক হয়নি– চাল আধা সেদ্ধ ছিল, দুধও জমেনি ভালো করে– তবুও সেই পায়েসই আজ সবচেয়ে প্রিয় মনে হয়। কারণ তুমি নিজের হাতে বানিয়েছিলে, ভালোবাসা মিশিয়ে।মা, জানো– এখনও আমার সেই একই পায়েস খেতে ইচ্ছে করছে, তোমার হাতের পায়েস…একা একা বসে থাকতে থাকতে কান্নায় চোখ ভরে যায়। কতদিন তোমাকে দেখি না, মা। জানি না সৃষ্টিকর্তা আমাকে আর কতদিন বাঁচিয়ে রাখবেন, কিন্তু যতদিন থাকি ততদিন কীভাবে এই বুকের কষ্ট চেপে রাখব? এটা তো আর সম্ভব না। একটা কথা বলি, মা, তুমি চলে যাওয়ার পর মনে হয় তুমি আমায় আবারও নতুন করে জন্ম দিয়েছো। এক নতুন পূজা। যে একা একাই লড়বে। আমি জানি, তুমি আমাকে দেখছ। অনুভব করি, তুমি এখনও আমার আশপাশেই আছো। তাই তো কোনো দুঃখ, কোনো বিপদ এখনও আমাকে ছুঁতে পারেনি।তুমি কথা রেখেছো মা। এখন আমার পালা। তুমি দেখো, তোমাকে দেওয়া কথা আমি রাখব। যদিও পৃথিবীর চোখে তুমি নেই, আমার চোখে তুমি আছো। এই যে আমি এত কথা লিখছি, আমার মনে হচ্ছে তুমি আমার মাথায় হাত রেখে বসে আছো, হাসছো। আর বলছ–‘পূজা, কেঁদো না মা, আমি তো আছি।’একটা আবদার করব মা– এই জীবনে তুমি কখনও নিজের কথা ভাবোনি। সব সময় আমার চিন্তায় বিভোর ছিলে। তাই এবার ওপারে অন্তত নিজের খেয়াল রেখো, মা।ভালো থেকো, আমার লক্ষ্মী মামণি।অনেক ভালোবাসি মা।ইতিতোমার পূজাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু
সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু

জর্ডান, মিশর, সিরিয়া ও লেবাননের বিশাল অংশের সঙ্গে পুরো ফিলিস্তিন এক করে ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠা করতে চেয়েছেন দেশটি প্রধানমন্ত্রী বেঞ্জামিন Read more

আদালত চত্বরে আনিসুল হককে চড়-থাপ্পড়
আদালত চত্বরে আনিসুল হককে চড়-থাপ্পড়

নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে।এদিন Read more

ভাণ্ডারিয়ায় গাঁজাসহ যুবক আটক
ভাণ্ডারিয়ায় গাঁজাসহ যুবক আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ Read more

বিএনপি নাকি জামায়াত – নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?
বিএনপি নাকি জামায়াত – নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?

নির্বাচনের সময় বিএনপি নাকি জামায়াত- কোন দলের সাথে যাবে এনসিপি সেই আলোচনাও চলছে দলের মধ্যে। এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের Read more

শ্রমিকলীগ নেতা থেকে জামায়াতের প্রচার সম্পাদক
শ্রমিকলীগ নেতা থেকে জামায়াতের প্রচার সম্পাদক

চব্বিশের ৫ আগষ্টের আগেও তিনি ছিলেন শ্রমিকলীগ নেতা। ঐসময় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয় ছিলেন তিনি। ঘনিষ্ঠতা ছিল সাবেক Read more

সাময়িক সরকারের কাছে আমাদের কোনো প্রত‍্যাশা নেই: আমীর খসরু
সাময়িক সরকারের কাছে আমাদের কোনো প্রত‍্যাশা নেই: আমীর খসরু

আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন