মেট্রোরেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।  রিটে মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না, তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট দায়ের করেন।সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।  এদিকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় নিহত আবুল কালামের (৩৬) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে স্থানীয়দের মাঝে মিশে যাচ্ছে রোহিঙ্গারা, আটক ১৭০
টেকনাফে স্থানীয়দের মাঝে মিশে যাচ্ছে রোহিঙ্গারা, আটক ১৭০

কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত শরনার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গারা বিভিন্ন কাজের বাহানা দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর সাথে একাকার হয়ে মিশে যাওয়ার ঘটনা দিনের Read more

হোসেনপুরে ভিমরুলের কামড়ে ২ সন্তানের জননীর মৃত্যু
হোসেনপুরে ভিমরুলের কামড়ে ২ সন্তানের জননীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে ভিমরুলের কামড়ে হেপি আক্তার (৪৩) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম Read more

বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. হারুন হাওলাদার (৪৫) নামে এক মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে এক গৃহবধূর শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ Read more

‘শুনলাম বাস ভাড়া নাকি নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’
‘শুনলাম বাস ভাড়া নাকি নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’

সম্প্রতি ঈদে কর্মমুখর মানুষের বাড়ি ফেরা নিয়ে অনেক বাস কাউন্টারে টিকিটের মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে। সেই প্রসঙ্গে সড়ক পরিবহন ও Read more

৪ মিনিটে ২ গোল করে ক্রোয়েশিয়া বধ করলো ব্রাজিল
৪ মিনিটে ২ গোল করে ক্রোয়েশিয়া বধ করলো ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন