জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী ঘোড়ামারা বাজার সংলগ্ন একটি গার্ডার ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় ধসে পড়েছে দুইপাশের সংযোগ সড়ক। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার করে ঝুঁকিমুক্ত করা হোক ব্রীজের সংযোগ সড়কটি।সরেজমিনে গিয়ে জানা যায়, সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা বাজার সংলগ্ন ঝিনাই শাখা নদীর ওপর ৬ মাস পূর্বে নির্মাণ করা হয় ১৪০ মিটার গার্ডার ব্রীজ ও দুইপাশে ৩৫০ মিটার সংযোগ সড়ক। যার খরচ হিসেবে ১১,৩৫,২২,১৩৬ টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণ করা হয়েছে। কিন্তু নির্মাণের ৬ মাসের মাথায় ভারী বর্ষণের কারণে ব্রীজটির সংযোগ সড়ক ধসে পড়ে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ধসে পড়ে দুই পাশের সংযোগ সড়ক। সংযোগ সড়কের এ অবস্থার কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যানবাহন ও পথচারীদের। ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এমনটি হয়েছে বলে দাবি এলাকাবাসীর।স্থানীয় আফছার আলী, আ.ছালাম, লালন মিয়া, সামু, সোহেল রানা, শরীফ ও হিমেলসহ অনেকেই বলেন, এক বছরও যায়নি এখনই সংযোগ সড়ক ধসে গেছে। বন্যার সময় আসলে এই ব্রিজের অবস্থা খুব ভয়াবহ হবে। ঠিকদার খুবই নিম্ন মানের কাজ করছেন। এখন এলাকাবাসী খুব ভয়ের মধ্যেই ঝুঁকি নিয়ে এই ব্রীজ দিয়ে চলাচল করে। গর্তের ভিতরে অনেক মানুষ পড়ে গিয়ে আহত হয়েছে। এই রাস্তা দিয়ে আদ্রা, চর রৌহা, মাদারগঞ্জসহ বিভিন্ন গ্রামের মানুষ চলাচল করেন।তাদের দাবী দ্রুত ব্রীজের সংযোগ সড়ক মেরামত করে মানুষের চলাচলের সুব্যবস্থা করে দেওয়া হোক।স্থানীয় ইউপি সদস্য শাকিল বলেন, ‘যখন ব্রিজটি কাজ করা হয় তখনই এলাকাবাসী বাঁধা দিয়ে ছিলো নিম্ন মানের কাজ করার জন্য। তবুও আ.লীগের ঠিকাদার ফারুক চৌধুরীর লোক ক্ষমতার প্রভাব খাঁটিয়ে কাজটি করে যায়। এখন আমরা কাজের বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি। বছর না যেতেই সংযোগ সড়কের ধস। আমরা এলাকাবাসী বিষয়টি উপজেলার এলজিইডি অফিসে জানিয়েছি কিন্তু দুর্ভোগ লাঘবে কোন কাজ হচ্ছে না। এমন কাজের বিষয়ে জানতে ঠিকাদার সঙ্গের যোগাযোগ করা হলে তার ব্যবহিত ফোন বন্ধ পাওয়া। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় তিনি রাজনৈতিক কারনে গা ডাকা দিয়েছেন।এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, ‘২০২৩ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ব্রীজের কাজ করে চৌধুরী এন্টারপ্রাইজ। সংযোগ সড়ক ধসে গেছে ইতিমধ্যে এ ব্যাপারে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। ঠিকাদার সংস্কার করে দেবেন বলে জানিয়েছেন। আশা করি, দ্রুত সংস্কার করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩
ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩

ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার (২০ জুন) ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে Read more

টিভিতে আজকের খেলা (১৮ ডিসেম্বর)
টিভিতে আজকের খেলা (১৮ ডিসেম্বর)

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট।  অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্ট চলছে। এছাড়া আছে বিগ ব্যাশ ও আইএল Read more

সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী
সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী

সম্পত্তির লোভে ২২ বছরে প্রায় ১১ জন স্বামীকে খুনের অভিযোগ উঠেছে ইরানের এক নারীর বিরুদ্ধে। কুলসুম আকবরি নামে ৫৬ বছর Read more

তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল
তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক মিথ্যাচার, অপপ্রচার, অবমাননাকর বক্তব্য ও মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে Read more

পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

জুলাই-আগস্ট গ্রাফিতি অঙ্কন মুছে ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে Read more

আ.লীগের নিষিদ্ধের ঘোষণায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আ.লীগের নিষিদ্ধের ঘোষণায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছাত্র-জনতার দুদিনের টানা আন্দোলনের পর অবশেষে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম। সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন