ঘুষ, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও অধীনস্থ পুলিশ সদস্যদের প্রতি অমানবিক আচরণের অভিযোগে আলোচিত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নানকে অবশেষে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুলিশ পরিদর্শক মো. আব্দুল হান্নানকে প্রশাসনিক কারণে বদলি করা হলো।’ আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।সূত্র জানায়, সম্প্রতি সময়ের কণ্ঠস্বরের তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাভার-আশুলিয়াসহ দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবেদনে ওসি হান্নানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, মাদক ব্যবসায়ীদের প্রশ্রয়, মামলা বাণিজ্য, অধীনস্থদের হয়রানি এবং আত্মীয়কে দিয়ে থানার কার্যক্রম পরিচালনার মতো ভয়াবহ অনিয়মের তথ্য উঠে আসে।পুলিশ সদর দপ্তর বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন এবং একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে আলোচনা শেষে তাকে আশুলিয়া থানা থেকে সরানোর সিদ্ধান্ত হয়। ওসি হান্নানের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এমনকি থানার ভেতরের পুলিশ সদস্যরাও সরাসরি ভুক্তভোগী বলে অভিযোগ করেছেন।এ বিষয়ে পূর্ববর্তী প্রতিবেদনে মন্তব্য জানতে চাইলে ওসি আব্দুল হান্নান সময়ের কণ্ঠস্বরকে বলেছিলেন, ‘আমার কোনো বক্তব্য নেই, যা বলার ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলবেন।’ এরপর তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।জানতে চাইলে মঙ্গলবার রাতে ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান মুঠোফোনে সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ওসি বদলি হয়েছে কী হয়নি- আপনি জানেন না? আর বদলি হলে সেটা জেনে আপনারা কী করবেন? আপনারা যে নিউজটা করেছেন, সেটি নিয়ে আমি তদন্ত করছি। অভিযোগ সঠিক হলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর যদি মিথ্যা হয় তাহলে বিষয়টি প্রেস কাউন্সিলে পাঠাব।’ এর আগে মঙ্গলবার সকালে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক সময়ের কণ্ঠস্বরকে বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে ওসি কাকে বুঝিয়েছেন? এসপি, অ্যাডিশনাল ডিআইজি, ডিআইজি না আইজি- কার কথা বলেছেন? বর্তমানে ওসিদের পদায়ন করেন এসপি, তাই তাঁর কাছেই বিষয়টি জানতে চাইতে পারেন। কেউ যদি অপকর্ম করে, আর সেটার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ‘দেখব’ বলে থেমে থাকেন, আমি তো সেটি মেনে নেব না।” এ সম্পর্কিত আগের সংবাদ- ওসি আব্দুল হান্নানের হাত থেকে রক্ষা পান না খোদ পুলিশও!আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়ঘুষ, মামলা বাণিজ্য, চাঁদাবাজি- কী নেই আশুলিয়া থানার ওসির সম্ভারে!এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারের হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
কক্সবাজারের হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম

সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া Read more

জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ
জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ

ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস Read more

যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ Read more

সিলেট থেকে লুট হওয়া পাথর ঢাকায় উদ্ধার
সিলেট থেকে লুট হওয়া পাথর ঢাকায় উদ্ধার

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে ঢাকার ডেমরায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

ববিতে আমরণ অনশনে ৫ শিক্ষার্থী অসুস্থ
ববিতে আমরণ অনশনে ৫ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৫ জন অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে Read more

রোববার তিন বাহিনী ও পুলিশ প্রধানের সঙ্গে ইসির বৈঠক
রোববার তিন বাহিনী ও পুলিশ প্রধানের সঙ্গে ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আগামী রোববার (২১ ডিসেম্বর) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন