কুমিল্লার বুড়িচং উপজেলায় যমজ সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী স্বামী আজিম হোসাইন জনির পরিবারের বিরুদ্ধে। স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে তিন শিশু নিয়ে মানবেতর জীবনযাপন করছেন হেলানা আক্তার।উপজেলার বাকশীমূল ইউনিয়নের পিতাম্বর গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশুদের পিতৃপরিচয় ও স্বামীর অধিকার ফিরে পেতে আদালতের বারান্দায় ঘুরছেন হেলেনা।রোববার বিকালে সরেজমিনে জানা যায়, হেলানা বুড়িচং উপজেলার আনন্দপুরের আব্দুস সালামের মেয়ে। ২০০৯ সালে একই উপজেলার পিতাম্বর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আজিম হোসাইন জনির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় তিন ভরি স্বর্ণ ও আসবাবপত্র দেয় হেলানার পরিবার। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে আলিফের জন্ম হয়।পরবর্তীকালে বিদেশ যাওয়ার জন্য জনি স্ত্রীর কাছে ৫ লাখ টাকা দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। হেলানার পরিবার ঋণ করে টাকা দিলে জনি সৌদি আরবে চলে যান। হেলানার গর্ভে সন্তান আসার খবরে শ্বশুরবাড়ির লোকজন গর্ভপাত করতে চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় তাকে শারীরিক নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।ছয় মাস আগে কুমিল্লার একটি হাসপাতালে হেলানা যমজ সন্তান আলভী ও আসপীর জন্ম দেন। এরপরও স্বামী বিদেশ থেকে ফোনে মৌখিকভাবে তালাক দেন।হেলানা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভেবেছিলাম সন্তানদের কথা চিন্তা করে স্বামীর মন বদলাবে, কিন্তু তা হয়নি। উলটো তালাক দিয়ে এক প্রকার পথেই ফেলে দিয়েছে আমাকে।হেলানার ভাই জামাল হোসেন ও বোন মমতাজ বেগম বলেন, বোনের সুখের আশায় স্বামীকে বিদেশ পাঠাতে যৌতুকের টাকা দিয়েছিলাম। কিন্তু গর্ভের সন্তান নষ্ট না করায় নির্যাতনের শিকার হন তিনি। এখন বাবার বাড়িতে অভাব অনটন থাকায় তিন সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। শিশুদের পিতৃপরিচয় ও স্বামীর অধিকার ফিরে পেতে আদালতের বারান্দায় ঘুরছেন হেলানা।স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিকসহ প্রতিবেশীরা জানান, সালিশের চেষ্টাতেও স্বামী-স্ত্রীর পুনর্মিলন সম্ভব হয়নি জনি ও তার পরিবারের একগুঁয়েমির কারণে।বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, সামাজিকভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় বিষয়টি এখন আদালতে বিচারাধীন।জনির মা হাসিনা বেগম বলেন, হেলানার আচরণ ভালো না, তাই ছেলে সংসার করবে না। ভরণপোষণ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, মামলাটি আদালতে বিচারাধীন। পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে পাঠিয়েছে। আইনি সহযোগিতা অব্যাহত আছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আগত যাত্রীদের নিয়ে বিমানবন্দরে বাড়তি সতর্কতা
করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আগত যাত্রীদের নিয়ে বিমানবন্দরে বাড়তি সতর্কতা

ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা Read more

প্যাসিফিক জিন্সে ফের শ্রমিক অসন্তোষ, চার ঘণ্টা বিক্ষোভে উৎপাদন বন্ধ
প্যাসিফিক জিন্সে ফের শ্রমিক অসন্তোষ, চার ঘণ্টা বিক্ষোভে উৎপাদন বন্ধ

চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত দেশের শীর্ষ রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশের হয়রানির অভিযোগ Read more

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ। Read more

টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০
টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সরাইল সদর Read more

কুমার নদের ওপর সেতু না থাকায় ভোগান্তি প্রায় তিন লাখ মানুষ
কুমার নদের ওপর সেতু না থাকায় ভোগান্তি প্রায় তিন লাখ মানুষ

ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলার সীমান্তবর্তী বল্লভদী ইউনিয়নের কামারদিয়া বাজার এলাকায় কুমার নদের ওপর সেতু না থাকায় যুগ যুগ ধরে চরম ভোগান্তি Read more

কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল
কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো.তানিম (১৯) এক হাজতি পালানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে ১০ সেকেন্ড ও ২৮ সেকেন্ডের খন্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন