পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।শনিবার (১৭ মে) দুপুর ১টায় উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুনসহ স্থানীয় কৃষক ও মিল মালিকরা।এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার জানান, এ বছর দেবীগঞ্জ উপজেলায় ৭৩০ মেট্রিক টন বোরো ধান এবং ২ হাজার ৪৫১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা এবং চাল সংগ্রহ মূল্য প্রতি কেজি ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।তিনি বলেন, সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য দামে ধান ও চাল সংগ্রহ করছে, যাতে কৃষকরা উপকৃত হতে পারেন।দেবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস বলেন, খাদ্য বিভাগের আওতায় পরিচালিত এই উদ্যোগে স্থানীয় কৃষকরা উপকার পাবেন। সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈরী আবহাওয়ায় ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ ও ফেরী চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ ও ফেরী চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস বইছে। এছাড়াও উত্তাল রয়েছে Read more

ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান আনচেলত্তি
ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান আনচেলত্তি

পথ হারা ব্রাজিলকে কক্ষপথে আনতে ব্রাজিলে অবস্থান করছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। গত ২৬ মে আনুষ্ঠানিকভাবে সেলেসাওদের দায়িত্ব নিয়েছেন তিনি। Read more

ধামরাইয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা
ধামরাইয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

ঢাকার ধামরাইয়ে বিএনপির উদ্যোগে  বাংলা নতুন বছর উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ধামরাই পৌর শহরের Read more

কেরানীগঞ্জে বিস্ফোরণে ভবনের শিশুসহ আহত ৩
কেরানীগঞ্জে বিস্ফোরণে ভবনের  শিশুসহ আহত ৩

কেরানীগঞ্জে  বিস্ফোরণে পাঁচতলা ভবনের নিচতলার বাসিন্দা শিশুসহ তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার এস আই তুষার। আহতরা হলো Read more

লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর Read more

আমীর হামজাকে কুষ্টিয়া-৩ আসনে এমপি প্রার্থী ঘোষণা জামায়াতের
আমীর হামজাকে কুষ্টিয়া-৩ আসনে এমপি প্রার্থী ঘোষণা জামায়াতের

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে।রোববার (২৫মে) বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন