জয়পুরহাটের আক্কেলপুরে ৮ বছর বয়সী শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেহেদি হাসান (৩০) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৩টায় তাকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার মেহেদি হাসান আক্কেলপুর পৌর এলাকার সরদারপাড়া মহল্লার সিরাজুল ইসলামের ছেলে। তিনি কেশবপুর মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেছেন।পুলিশ ও শিশুটির পরিবার জানায়, মেহেদি হাসান মসজিদে ইমামতির পাশাপাশি প্রতিদিন সকাল বেলা মসজিদের বারান্দায় দুই ব্যাচে ভাগ করে শিশুদের কোরআন শিক্ষা দেন। বুধবার সকাল ৮টার দিকে ক্লাস শেষে সকল শিক্ষার্থীকে ছুটি দিয়ে বাড়ি যেতে বলেন। শুধু ওই শিশুকে বিশেষভাবে শিক্ষা দেওয়া হবে বলে থাকতে বলেন। এরপর তিনি ওই শিশুকে মসজিদের পাশে তার রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করার চেষ্টা করলে মেহেদি তাকে দশ টাকা দিয়ে শান্ত করার চেষ্টা করেন। পরে শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানালে তার মা গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে ওই মাদ্রাসায় এসে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে অস্বীকার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী তাকে মাদ্রাসার ভিতরে একটি কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।শিশুটির মা বলেন, আমার মেয়ে প্রতিদিন সকালে আরবি পড়তে যায়। ওই হুজুর আমার মেয়ের সাথে যে খারাপ কাজ করেছে সেগুলো মেয়ে বাসায় এসে কান্না করতে করতে আমাকে জানায়। এ ঘটনায় আমি মামলা করেছি। আমি এর বিচার চাই।গ্রেপ্তারের পর থানা চত্বরে ইমাম মেহেদি হাসান বলেন, বুধবার সাড়ে দশটার দিকে হঠাৎ বাচ্চার মা আর বাবা এসে আমাকে মারতে পায়ের জুতা তোলে। আমি তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন আমি নাকি বাচ্চাকে ধর্ষণ করার চেষ্টা করেছি। বিষয়টি সঠিক নয়।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয়রা আটকে রাখার খবর পেয়ে তাকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা
বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।  বুধবার (৭ Read more

‘গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার’
‘গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার’

গুলশানের চাঁদাবাজির ঘটনায় সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার বলে মন্তব্য করেছেন Read more

‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’
‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, ‘সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত Read more

চীনের ‘জে-১০সি’ যুদ্ধবিমান কেনার ঘোষণা ইন্দোনেশিয়ার
চীনের ‘জে-১০সি’ যুদ্ধবিমান কেনার ঘোষণা ইন্দোনেশিয়ার

চীনা তৈরি চেংডু জে-১০সি যুদ্ধবিমান কিনবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। এটি দেশটির প্রথম অ-পশ্চিমা বিমান ক্রয় চুক্তি।দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে জনবহুল Read more

হোয়াইট হাউজে জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প
হোয়াইট হাউজে জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে কাতার Read more

ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি
ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি

পবিত্র ঈদুল ফিতর ও নতুন সৌর বছর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন