রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় রাইড শেয়ার মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক তরুণী নিহত হয়েছেন।বুধবার (০৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসা যুবক সুমন বলেন, মোটরসাইকেলটিকে বাস ধাক্কা দিলে ওই তরুণী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনার পর মোটরসাইকেলের চালক তার বাইক নিয়ে পালিয়ে যান। আমি আহত তরুণীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর চিকিৎসকরা বলছেন তিনি মারা গেছেন।   ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার
সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ও ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার করে যাতায়াতের উপযোগী করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) সকালে থেকে দিনব্যাপী উপজেলার Read more

নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!
নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!

মিতালী (ছদ্মনাম) এক সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন দিনমজুর। নদীতে মাছ ধরা থেকে শুরু করে যখন যে কাজ পায় Read more

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের Read more

ব্যান্ড পার্টি নিয়ে ঘুম ভাঙ্গিয়ে বিয়ের প্রস্তাব প্রেমিকের
ব্যান্ড পার্টি নিয়ে ঘুম ভাঙ্গিয়ে বিয়ের প্রস্তাব প্রেমিকের

কম্বল মুড়ি দিয়ে বিছানায় ঘুমোচ্ছিলেন তরুণী। গভীর ঘুমে একেবারে কাদা তিনি। হঠাৎ জোর শব্দে ঘুম ভেঙে চমকে উঠলেন তিনি। তাঁর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন