বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কখন হবে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।আজ মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রাষ্ট্রদূত।ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে জাতীয় সরকার গঠন হওয়া না হওয়ার বিষয়টি অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন কখন হবে, এটিও অভ্যন্তরীণ বিষয়। অন্তর্বর্তী সরকার সফলভাবে অংশগ্রহণমূলক সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করবে- এটা চীন বিশ্বাস করে।বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বিগত সরকারের সময় চীন কেন বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারেনি, তা সবারই জানা।মাইলস্টোনে চীনা যুদ্ধবিমান দুর্ঘটনার বিষয়ে ইয়াও ওয়েন বলেন, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীন কাজ করবে এবং খুব শিগগিরই কারিগরি বিশেষজ্ঞদের একটি দল ঢাকা আসবে।রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তিনি বলেন, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোই একমাত্র টেকসই সমাধান। এ বিষয়ে চীন, বাংলাদেশ ও মিয়ানমার উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে। তবে রাখাইনের বর্তমান পরিস্থিতির কারণে এখনই প্রত্যাবাসন সম্ভব নয় বলেও অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব Read more

পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক
পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনের অভিযোগে মো. রাজু মোল্লা (৩২) নামে এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড Read more

ইসরাইলি হামলায় ইরানে ৫ সেনা নিহত, আহত ৯
ইসরাইলি হামলায় ইরানে ৫ সেনা নিহত, আহত ৯

ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কারমানশাহতে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। তাদের হামলায় সেখানে ৫ ইরানি সেনা নিহত ও ৯ জন আহত হয়েছেন।ইরানি Read more

স্বাক্ষর না দেওয়ায় হিসাব রক্ষণ কর্মকর্তাকে পেটালেন জামায়াত নেতা
স্বাক্ষর না দেওয়ায় হিসাব রক্ষণ কর্মকর্তাকে পেটালেন জামায়াত নেতা

কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার কাগজে সই না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে Read more

নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক ঘণ্টার সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন