বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা।সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের মেঠো পথে ধারে হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির সামনে উড়ছে জাতীয় পতাকা। শ্রেণিকক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। কিন্তু মাদ্রাসার মাঠ ঘিরে খুঁটি পুতে জাল দিয়ে ঘেরাও করে সেখানে করা হয়েছে ধানের বীজতলা। এরপর থেকে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং যাতায়াতেও সমস্যা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা দ্রুত সময়ের মধ্যে মাঠ থেকে ধানগাছের বীজতলা অপসারণের দাবি জানিয়েছেন।অভিযুক্ত ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, ‘ওই বীজতলা আমাদের এলাকার চাষি আল-আমিন করেছে। ওই চাষি বিপদগ্রস্ত, তাই আমি অনুমতি দিয়েছি।’এ বিষয়ে হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মুজ্জাম্মেল হুসাইন বলেন, ‘মাদ্রাসা মাঠে ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বীজতলা করেছেন। এ ব্যাপারে আমার সাথে কোনো আলোচনা করেনি বা অনুমতি নেয়নি।’তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু

‎চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষ করে ফেরার সময় ইজিবাইক উল্টে নিলু রানী শীল (৫০) নামে এক পূজার্তীর মৃত্যু হয়েছে। এ Read more

‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে আম্মু হাসপাতাল এত দূরে কেন’
‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে আম্মু হাসপাতাল এত দূরে কেন’

‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে, আম্মু কতক্ষণ লাগবে আর? ভাইয়া কতক্ষণ লাগবে আর? হাসপাতাল এত দূরে কেন? এত দূরে হাসপাতাল Read more

জাপানের এনইএফের বৃত্তি পেলেন বাকৃবির ১০ শিক্ষার্থী
জাপানের এনইএফের বৃত্তি পেলেন বাকৃবির ১০ শিক্ষার্থী

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) থেকে বৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি অনুষদের ১০ জন মেধাবী শিক্ষার্থী। একাডেমিক Read more

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

মালয়েশিয়ায় চালু হলো বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি)। শুক্রবার (৮ আগস্ট) থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া শুরু করেছে Read more

চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  ১ দিনের ব্যবধানে ওয়াসিম( ২৭) নামে এক যুবকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে  উপজেলার চৌডালা ইউনিয়নের Read more

দীপ্তি চৌধুরীর কণ্ঠে স্লোগান, ‘মুলা না বোতল’
দীপ্তি চৌধুরীর কণ্ঠে স্লোগান, ‘মুলা না বোতল’

চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শিক্ষকরা। রাজধানীর কাকরাইলে অবস্থানের পর গণঅনশন শুরু করেছেন তারা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন