নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে নিজ ঘরে লাশ রেখে দরজা লাগিয়ে পালিয়ে যায় স্বামী। রবিবার (১৩ এপ্রিল)  দুপুরে শিবপুর থানার পুটিয়া ইউনিয়নের ভর‌তেরকা‌ন্দি গ্রামের বসত ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল শনিবার দিবাগত রাতে কোন এক সময় স্ত্রী খাদিজা আক্তারকে (৩৫) গলা টিপে হত্যার পর স্বামী তা‌রেক মিয়া (৪০) পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রবিবার সকা‌লে সাড়া না পেয়ে বা‌ড়ির লোকজন ঘরের দরজা ভে‌ঙে ভেতরে ঢুকে গৃহবধূ খাদিজার মর‌দেহ দেখ‌তে পায়। পরে শিবপুর থানায় খবর দেওয়া হলে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে।প্রতিবেশীরা জানায়, দীর্ঘদিন ধরে ভরতেরকান্দি গ্রামের তারেক মিয়ার সঙ্গে স্ত্রী খাদিজার কলহ চলছিল। প্রায় সময় ই দুজনের বাকবিতন্ডা চলত। এগেও অনেকবার  প্রতিবেশীরা গিয়ে ওদের ঝগড়া থামানোর চেষ্টা করেছে। এ কলহের জেরে শনিবার রা‌তের কোনো এক সময় স্ত্রী‌কে গলা‌ টি‌পে হত‌্যা করে বাইরে থেকে দড়জা লাগিয়ে পালিয়ে যায় তারেক।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর হতে স্বামী তারেক মিয়া পলাতক রয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার
জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাকলি কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে শহরের স্টেশন রোড়স্থ নিজ বাসা থেকে Read more

নিম্নমানের ইট ব্যবহার: প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক নির্মাণ কাজ বন্ধ
নিম্নমানের ইট ব্যবহার: প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক নির্মাণ কাজ বন্ধ

বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি Read more

দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক
দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি Read more

মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার আটক
মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার আটক

১১ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক পোস্ট মাস্টারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।রবিবার (৩ Read more

ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ Read more

ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে যন্ত্রাংশ পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে যন্ত্রাংশ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক ব্যবসায়ী। রবিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন