যশোরের মণিরামপুরে সাপের কামড়ে আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বোন হালিমা (৮) গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।সোমবার (০১ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, মণিরামপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রহমান পরিবার নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভাড়া বাড়িতে বসবাস করেন। ভোর সাড়ে ৪টার দিকে ঘরের মেঝেতে হালিমা ও আজিম ঘুমিয়ে ছিল। এ সময় বিষধর সাপে তাদের ভাই-বোনকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে এন্টিভেনাম না থাকায় চিকিৎসক তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পরিবারের লোকজন তাদের চালকিডাঙ্গা এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়ার পর আজিমের মৃত্যু হয়। পরে হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশু হালিমার অবস্থা গুরুতর। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন
রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব Read more

শ্রীপুরে একই রক্ত পরীক্ষায় ৩ ভিন্ন রিপোর্ট
শ্রীপুরে একই রক্ত পরীক্ষায় ৩ ভিন্ন রিপোর্ট

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন তুলেছে একটি শিশু রোগীর রক্ত পরীক্ষার ঘটনায়। একই দিনে এলাকার Read more

গাজীপুরে কালভার্টের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ
গাজীপুরে কালভার্টের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়া এলাকায় একটি কালভার্টের পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ জুলাই) সকাল Read more

নারায়ণগঞ্জে দুই যুবককে অপহরণ করে নির্যাতন, গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জে দুই যুবককে অপহরণ করে নির্যাতন, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণের জন্য নির্যাতনের অভিযোগে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে Read more

মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর কাছে হার মানলো ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর কাছে হার মানলো ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানও

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন