আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে  আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ রবিবার (১৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত  এক বার্তায় এ কথা বলা হয়েছে।ইসির বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’’ অ্যাপ এ সকাল ৮ টা হতে রাত ৮ টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।সরকারের সব মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সব সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তর এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে উদ্বুদ্ধ করতে হবে। iBAS++ সিস্টেম ব্যবহার করে সরকারি কর্মকর্তা/কর্মচারী শনাক্ত করা হবে। রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত iBAS++ সিস্টেম বন্ধ থাকে তাই এ সময় ব্যতীত অন্য সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ নিবন্ধন করবেন।এদিকে আজ রবিবার দুপুর ১২ টা পর্যন্ত ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে ১১ হাজার ১৯৮ জন  পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার দিনগত মধ্য রাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। দেশে ফিরবেন ১৭ সেপ্টেম্বর Read more

রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বাড়ি নির্মাণের সময় হামলায় নির্মাণাধীন ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে।স্থানীয়দের Read more

‌‘যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে’
‌‘যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে’

ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোল ফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া Read more

বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, মেঘনায় জেলে নিখোঁজ
বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, মেঘনায় জেলে নিখোঁজ

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচর সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে । এই দুর্ঘটনায় Read more

ধামইরহাটে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ধামইরহাটে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে পূর্ব তাহেরপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ Read more

সিরাজগঞ্জে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি
সিরাজগঞ্জে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে দূর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন