পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বাড়ি নির্মাণের সময় হামলায় নির্মাণাধীন ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে রামগড় উপজেলার ১নং রামগড় ইউপির ৬নং ওয়ার্ড, লালছড়ি এলাকার মোঃ জাহিদুল ইসলাম, পিতা কালাম হোসেন প্রকাশ কালামিয়ার নির্মাণাধীন বসত ঘর ভেঙে দেয়া হয়।ঘটনার পর স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে ক্ষতিগ্রস্ত ঘরের ভিডিও প্রকাশ করলে বিষয়টি গুরুত্বসহকারে দেখেন রামগড় গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি। পরে সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় খাগড়াবিল বাজারে সকল বাঙালির অংশগ্রহণে বিশাল প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়, এতে কয়েকশো মানুষ অংশ নেন।অভিযানের সময় ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক মোঃ ইউনুসের সভাপতিত্বে বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের জোর দাবি জানানো হয়। এছাড়াও মানববন্ধনে স্থানীয়রা ৬ দফা দাবি উত্থাপন করেন। তারা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে পাহাড় এলাকায় বসবাসরত বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি: এ্যানি
জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি: এ্যানি

দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত তাহলে এই দায় এড়াতে পারত না মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন Read more

৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু
৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু

বিশ্বের ৫৯টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার Read more

ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ
ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 'জনআকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড Read more

আমরা ৭১’র যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী
আমরা ৭১’র যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক পাল্টা হামলাকে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৪ মে) ভারতের Read more

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে বন্ধ করা হলো সবকিছু
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে বন্ধ করা হলো সবকিছু

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) সকালে এ তথ্য জানান। Read more

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। ঈদের আগে তাদের শেষ কর্মদিবস আজ সোমবার (১৬ মার্চ)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন