বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকার সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াতের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ থেকে ৯ জন।শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, মাওলানা আবু সাঈদ (৫৫) এবং মোহাম্মদ আমানত শেখ (৫৫)। তাদের মধ্যে আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলার জামায়াতের আমির এবং আমানত শেখ ছিলেন কর্মী। তারা দুইজন ওই উপজেলার বাসিন্দা। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে খুলনা থেকে ২০টি বাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়ক শেষ করে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ওঠার আগে ভাঙ্গা পৌরসভার সামনে চায়ের দোকানে চা পান করেন। চা পান শেষে ভোর সাড়ে ৩টার দিকে আবার সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়ার মুহূর্তে একটি বাসের ব্যানার খুলে যায়। ওই বাসের ব্যানারটি ঠিক করতে যান দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ ও অন্যরা। ওই সময় পেছন দিক থেকে রয়েল পরিবহনের একটি বাস নেতাকর্মী বহনকারী দাঁড়িয়ে থাকা বাসকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত ও কয়েকজন আহত হন। ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমানত শেখ মারা যান।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জার্মানিতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত
জার্মানিতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত

জার্মানির ওল্ডেনবুর্গে ২০ এপ্রিল পুলিশের গুলিতে আহত হয়ে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি মারা গেছেন। ন্যায়বিচারের দাবিতে এবং কাঠামোগত বর্ণবাদের নিন্দা জানাতে Read more

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ
বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা বাস্তবায়নের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী অধিকার আন্দোলনের Read more

সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান
সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধভাবে দেওয়া মাটির বাঁধ অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।   বুধবার (১৭ ডিসেম্বর) Read more

নড়াইলে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নড়াইলে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে নিজ ঘর থেকে মাধবী বিশ্বাস (৩১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার Read more

মিরসরাইয়ে অপ্রতিরোধ্য চোরের দল, দিশেহারা জনগন
মিরসরাইয়ে অপ্রতিরোধ্য চোরের দল, দিশেহারা জনগন

চট্টগ্রামের মিরসরাইয়ে গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় দিশেহারা হয়ে উঠেছে সাধারণ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, Read more

বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে কন্ট্রোল রুমে যে বার্তা দিয়েছিলেন পাইলট তৌকির
বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে কন্ট্রোল রুমে যে বার্তা দিয়েছিলেন পাইলট তৌকির

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে কন্ট্রোল রুমে শেষবারের মতো যোগাযোগ করেছিলেন পাইলট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন