আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় অংশগ্রহণের আপত্তি জানিয়েছিল ভারত। মূলত রাজনৈতিক ও কূটনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক কারণে বিসিসিআই এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড এই বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যটি জানায়, ঢাকায় এসিসির বৈঠকটি অনুষ্টিত হলে তাতে অংশ না নেওয়ার বিষয়ে সংস্থাটির  চেয়ারম্যান মহসিন নকভিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়া এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।তবে শুধু ভারতের ক্রিকেট বোর্ড নয়, শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও এই বর্জনে যোগ দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে আপত্তি ওঠার পরও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি বৈঠকটি ঢাকায় আয়োজনের ব্যাপারে দৃঢ় বলে জানা গেছে।  সংবাদমাধ্যমটিকে সূত্র বলেছেন, ‘এসিসি এবং চেয়ারম্যান নাকভিকে নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিসিআই। ভেন্যু পাল্টানোর বিষয়ে তারা ব্যক্তিগতভাবে অনুরোধও করেছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।’প্রসঙ্গত, এসিসির সদস্য দেশ মোট ২৭টি। এই আঞ্চলিক ক্রিকেট সংস্থার সংবিধান অনুযায়ী, গুরুত্বপূর্ণ কয়েকটি সদস্য বোর্ডের অংশগ্রহণ ছাড়াই ঢাকার বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা অকার্যকর হিসেবে গণ্য হতে পারে। এতে এশিয়া কাপ আয়োজন নিয়ে সংকট তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা।এদিকে আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবারের এশিয়া কাপ। তবে সেখানে অংশগ্রহণের অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। বিকল্প ভেন্যু হিসেবে তারা আমিরাতকে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে। সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে আরও জানায়, এশিয়া কাপ নিয়ে ভারতকে চাপে রাখতেই এসিসি এই সাধারণ সভার ভেন্যু হিসেবে ঢাকাকে বেছে নিয়েছে।  আর মাত্র পাঁচ দিন আছে হাতে। ভেন্যু পাল্টানোর বিষয়ে এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।ভারতের বার্তা সংস্থা এএনআইকে এ নিয়ে সূত্র বলেছেন, ‘বৈঠকের ভেন্যু ঢাকা থেকে সরিয়ে অন্য কোথাও নিলেই কেবল এশিয়া কাপ হতে পারে। এই বৈঠক নিয়ে ভারতের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরির চেষ্টা করছেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। আমরা তাকে সভার ভেন্যু পাল্টানোর অনুরোধ করেছিলাম। মহসিন নাকভি ঢাকায় সভা আয়োজিত করে কোনো সিদ্ধান্ত নিলে বিসিসিআই তা বয়কট করবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি, উপচেপড়া ভীড়
নান্দাইলে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি, উপচেপড়া ভীড়

জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে ময়মনসিংহের নান্দাইলে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি শুরু হয়েছে।শনিবার (২৮ Read more

আজও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা
আজও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে Read more

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশেই বৃষ্টি হতে Read more

টাঙ্গাইলে দিনমজুরের স্ত্রীকে নিজের দাবি করে তুলে নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলে দিনমজুরের স্ত্রীকে নিজের দাবি করে তুলে নেওয়ার অভিযোগ

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে এক দিনমজুরের স্ত্রীকে নিজের স্ত্রী দাবি করে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের Read more

বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ১০৪ জন বিদেশিকে প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।সংস্থাটি জানায়, শুক্রবার Read more

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন ত্বকী উসমানী
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন ত্বকী উসমানী

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বিশ্ববিখ্যাত সুন্নি ইসলামি পণ্ডিত ও শরিয়াহ বিশেষজ্ঞ মুফতি ত্বকী উসমানী।  সোমবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন