বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সমাজে আল্লাহর আইন চালু হলে দেশে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও দুর্নীতি ও অযোগ্য নেতৃত্বের কারণে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়নি। নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে জনপ্রত্যাশা পূরণ সম্ভব হবে। শুক্রবার (২৫ এপ্রিল) দেশ ব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে গোলাপগঞ্জ বাজারে দিন ব্যাপী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সিলেট জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, নায়েবে আমীর ও বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, সহকারী সেক্রেটারি সেলিম আহমদ, মাওলানা আব্দুল কাদির, যুব নেতা সোহেল আহমদ, রিমন আহমদ, শ্রমিক নেতা এনাম উদ্দিন, শিবির নেতা ইশতিয়াক আহমদ, ইব্রাহিম আহমদ, আবির হোসেন প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন  ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) Read more

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, রাশিয়াকে শুল্কের হুমকি
ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, রাশিয়াকে শুল্কের হুমকি

ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনায় না আসায় রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপ করবেন বলে Read more

মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর
মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর

ঢাকা শহরের গণপরিবহনে স্বস্তির পরশ এনে দেওয়া মেট্রোরেলে যাত্রীদের ভিড় দিন দিন বাড়ছে। প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ থেকে চার Read more

সিলেট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
সিলেট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক  যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি সাহেব আলী (৩৮) কে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে Read more

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
নিখোঁজের ৫ দিন পর নদী থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের পাঁচ দিন পর জিলহক আলী (২০) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জিলহক পৌর শহরের এনায়েতপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন