ঢাকা শহরের গণপরিবহনে স্বস্তির পরশ এনে দেওয়া মেট্রোরেলে যাত্রীদের ভিড় দিন দিন বাড়ছে। প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ থেকে চার লাখ মানুষ মেট্রোরেলে যাতায়াত করেন। বিশেষ দিনগুলোতে এই সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে যায়। ক্রমবর্ধমান এই চাপ সামাল দিতে শিগগিরই এমআরটি লাইন-৬ এ আরও ১০ ট্রিপ ট্রেন চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী রাত ১০টার পরও ট্রেন চলাচল করবে।ডিএমটিসিএলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সকাল ৬টা ৩০ মিনিটে ‘সুইপিং ট্রেন’ দিয়েই দিনের যাত্রা শুরু হবে। এতে শুধুমাত্র এমআরটি পাস ও র‌্যাপিড পাসধারী যাত্রীরা উঠতে পারবেন। এরপর সকাল ৭টা থেকে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। বর্তমানে প্রথম ট্রেন উত্তরা থেকে ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে, আর মতিঝিল থেকে ছাড়ে সকাল সাড়ে ৭টায়।রাতের শেষ ট্রেনও বাড়ানো হচ্ছে। এখন পর্যন্ত উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে। নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে রাত ৯টা ১০ মিনিটে, ৯টা ২০ মিনিটে ও ৯টা ৩০ মিনিটে ট্রেন ছাড়বে। মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, ১০টা ও ১০টা ১০ মিনিটে।মেট্রোরেলের প্রতিটি ট্রেনে বর্তমানে ৬টি কোচ রয়েছে। স্টেশনে আরও দুটি কোচ দাঁড়ানোর জায়গা থাকলেও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি) এখনো স্থাপন হয়নি। পাশাপাশি অতিরিক্ত কোচ সংযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ ও বিদ্যুৎ অবকাঠামোর সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে আপাতত কোচ সংখ্যা না বাড়িয়ে ট্রেন ট্রিপ বাড়ানো হচ্ছে।বর্তমানে প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ২ হাজার ৩০০ যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারেন। নতুন ১০ ট্রিপ চালু হলে আরও প্রায় ২৩ হাজার যাত্রী প্রতিদিন যাতায়াতের সুযোগ পাবেন।ডিএমটিসিএল জানিয়েছে, নতুন ট্রিপ চালাতে অতিরিক্ত লোকবল প্রয়োজন হবে। সে জন্য ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই নতুন ট্রেন চালু হবে।এর ফলে রাজধানীবাসী মেট্রোরেল সেবায় আরও বেশি সময় ধরে যাতায়াতের সুযোগ পাবেন এবং রাত ১০টার পরও মেট্রোরেল ব্যবহারের সুবিধা ভোগ করতে পারবেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈলারদ্বীপ জেলেপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একটি তিন Read more

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।শুক্রবার (০২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া Read more

বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক
বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক ও শহরের পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের Read more

এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালাল রাশিয়া
এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালাল রাশিয়া

পারমাণবিক শক্তিসম্পন্ন ও স্বয়ংক্রিয় সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৯ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই Read more

শাহরিয়ার সাগর হত্যার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ
শাহরিয়ার সাগর হত্যার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাগর হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।বুধবার Read more

দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি
দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি

চট্টগ্রামের সাতকানিয়ায় এবার ১৯০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে তিনটি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পূজা উদযাপন পরিষদ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন