ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তৃতীয় দফায় পরোক্ষ আলোচনার জন্য আজ ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আরাগচি। শনিবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।এএফপির খবরে বলা হয়, গত ১২ এপ্রিল দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। ওমানের মধ্যস্থতায় এর আগে মাস্কট ও ইতালির রোমে দুই দফা আলোচনা হয়েছে। গত সপ্তাহে আরাগচি বলেছেন, তারা শনিবারের আলোচনা গুরুত্বের সঙ্গে শুরু করবেন। যদি অন্যপক্ষও গুরুত্ব দিয়ে আলোচনায় যোগ দেয়, তাহলে আলোচনায় অগ্রগতির আশা রয়েছে।চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের অংশ হিসেবে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছেন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শনিবার ওমানের বৈঠকে উইটকফ নিজেই উপস্থিত থাকবেন। এখানেই তিনি গত ১২ এপ্রিল আরাগচির সঙ্গে প্রথমবার বৈঠক করেছিলেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা শনিবার ওমানে অনুষ্ঠিত হবে এবং এটা হবে কারিগরি দলের প্রথম বৈঠক। তিনি আরও বলেন, মার্কিন পক্ষের কারিগরি আলোচনায় নেতৃত্ব দেবেন পররাষ্ট্র দপ্তরের নীতিগত পরিকল্পনা বিভাগের প্রধান মাইকেল অ্যান্টন।তিনি একজন রক্ষণশীল চিন্তাবিদ, যিনি পারমাণবিক বিষয়ে বিশেষজ্ঞ না হলেও যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী বক্তব্যের জন্য বেশি পরিচিত। কোনো ধরনের কূটনৈতিক অভিজ্ঞতা ছাড়াই উইটকফকে ট্রাম্প এই দায়িত্বে নিয়োগ দেন। এরপর তিনি গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, যদিও ইসরাইলের হিজবুল্লাহবিরোধী নতুন হামলার কারণে সেই যুদ্ধবিরতি ভেঙে পড়ে। তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতেও প্রচেষ্টা চালাচ্ছেন এবং শুক্রবার রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

নেত্রকোণায় মাদক মামলায় মো. সিরাজ মিয়া (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ২০ হাজার Read more

বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর
বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সমাজসেবা অধিদফতরের Read more

যশোরে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি দম্পতি আটক
যশোরে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি দম্পতি আটক

যশোরে চেতনানাশক দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি নাগরিক দম্পতিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর খয়েরতলা এলাকায় এ Read more

জি এম কাদেরের বাসায় হামলা
জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসায় হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর রংপুর নগরীর সেনপাড়া এলাকার ওই Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী আবারও ব্যাপক হামলা চালিয়েছে। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে ৭৮ জন Read more

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।  আজ বুধবার (২৫ মার্চ) থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন