জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে সদর উপজেলার দু’ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন।রবিবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালান তিনি।চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রোববার সকাল সাড়ে ১০ থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া ও হিজলগাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, সার ও কীটনাশকের দোকানে তদারকি করা হয়।এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে সার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫১ ধারা অনুসারে মেসার্স রফিকুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা এবং মেসার্স রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক ক্রয়-বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো’
‘ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোট পেয়েছেন রাকিবুল ইসলাম। তবে আশ্চর্যের বিষয়, Read more

সখীপুর থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সখীপুর থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন প্রত্যয় বুকে ধারণ করে টাঙ্গাইলের সখীপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা  প্রেসক্লাবের Read more

টেকনাফে গাড়ির গতিরোধ করে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি
টেকনাফে গাড়ির গতিরোধ করে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে সড়কে সেন্টমার্টিন নামে যাত্রীবাহী একটি বাস গতিরোধ করে এক পরিবহন শ্রমিককে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে গেছে অপহরণ Read more

রাজধানী ছাড়িয়ে গ্রামীণ এলাকায় ছড়াচ্ছে ভয়াবহ ডেঙ্গু
রাজধানী ছাড়িয়ে গ্রামীণ এলাকায় ছড়াচ্ছে ভয়াবহ ডেঙ্গু

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ডেঙ্গুর নতুন আতঙ্ক তৈরি হয়েছে। যেখানে আগে এডিস মশাবাহিত রোগটি নগরকেন্দ্রিক ছিল, এবার তা ঢাকার বাইরের জেলা ও Read more

ঝিনাইদহে রাতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহে রাতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে মাঠ থেকে মো. আলী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার Read more

বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিংড়ির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও গুণগত উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন