পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে। যেটিকে একসময় পারস্য সাম্রাজ্য বলা হতো, সেটিকে রক্ষা করো। আর কোনও মৃত্যু নয়, আর কোনও ধ্বংস নয়, এটি করো, নইলে অনেক দেরি হয়ে যাবে।শুক্রবার (১৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এসব কথা বলেন তিনি।পরবর্তী হামলাগুলো আরও নিষ্ঠুর হবে বলেও হুমকি দেন ট্রাম্প। তার মতে, এখনও এই ধ্বংস থামানোর সুযোগ আছে।ইরানে ইসরায়েল যে হামলা চালিয়েছে, সেটির পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট আগে থেকে জানতেন বলেও পোস্টে উল্লেখ করেন। তবে তিনি দাবি করেন, এই অভিযানে তার দেশের সামরিক বাহিনী অংশ নেয়নি।এদিকে, শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বড় বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। দেশটির ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০০ স্থাপনায় হামলা করা হয়েছে বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দ্য রেভোল্যুশনারী গার্ড কোরের প্রধান কমান্ডার হোসাইন সালামি, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান ফেরেয়দুন আব্বাসি ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানচি নিহত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৭
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৭

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। Read more

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার(১১ এপ্রিল) উপজেলার চৌরখুলী Read more

নারায়ণগঞ্জে হাতুড়িপেটায় আলমগীর হত্যা, গ্রেফতার ২
নারায়ণগঞ্জে হাতুড়িপেটায় আলমগীর হত্যা, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সালেহনগর বারইপাড়া এলাকায় বিচার সালিশে হাতুড়ি পেটায় নিহত আলমগীর হোসেন (৪৬) হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামিকে Read more

গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাত, পরদিন স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার
গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাত, পরদিন স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পরে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর Read more

গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বরগুনার তালতলীতে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন।শনিবার (২৪ মে) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন