জুলাই ঘোষণাপত্র প্রণয়নের পাশাপাশি মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শুক্রবার (১৩ জুন) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রকাঠামো সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। এই প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি ‘সংসদ নির্বাচন’ বিষয়ে দলটিকে আস্থায় আনতে সফল হয়েছে সরকার। জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি বলে আমরা মনে করি।বিবৃতিতে বলা হয়, বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি। এটা অত্যন্ত হতাশাজনক বলে মনে করে এনসিপি। নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়ন, ‘জুলাই সনদ’ কার্যকর করা এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ব্যতীত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণঅভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যম হিসেবে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জনআকাঙ্ক্ষাকে অবদমিত করবে। জনগণের দাবি তথা ‘জুলাই সনদ’ রচনা ও কার্যকর করার পূর্বে নির্বাচনের কোনো তারিখ ঘোষিত হলে তা জনগণ মেনে নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।সবশেষে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়গুলোর ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠা ও জুলাই সনদ রচনা এবং কার্যকর করেই আসন্ন জুলাইকে যথাযথ মর্যাদায় স্মরণ করার উদ্যোগ নিতে সরকারকে জোর দাবি জানাচ্ছে এনসিপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার (২৯ Read more

1Win Türkiye Giriş – 1win Casino ve Spor Bahisleri – Resmi Site
1Win Türkiye Giriş – 1win Casino ve Spor Bahisleri – Resmi Site

1Win Türkiye Giriş - 1win Casino ve Spor Bahisleri - Resmi Site ▶️ PLAY Содержимое 1Win Türkiye'de Kaydolma Adımları1Win Casino Read more

নাব্যতা হারিয়ে যমুনার বুক এখন ফসলের মাঠ
নাব্যতা হারিয়ে যমুনার বুক এখন ফসলের মাঠ

বাংলাদেশের সবচেয়ে বড় নদীগুলোর একটি যমুনা নদী। পাবনা জেলা থেকে শুরু হয়ে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ হয়ে গোপালগঞ্জ ও ফরিদপুরের গোয়ালন্দে পদ্মায় Read more

মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে
মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ও’ পজিটিভ এর বদলে ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত পুশ করায় রোগী মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ও Read more

আলফাডাঙ্গায় ১৩ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র, পরিবারে উৎকণ্ঠা
আলফাডাঙ্গায় ১৩ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র, পরিবারে উৎকণ্ঠা

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাসুম মোল্যা (১৩) নামের এক মাদরাসাছাত্র ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে না পেয়ে Read more

করোনা সতর্কতায় হিলি চেকপোস্টে মেডিকেল টিম
করোনা সতর্কতায় হিলি চেকপোস্টে মেডিকেল টিম

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবশেষে হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন