ভেনেজুয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে, তবে সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির কয়েক ঘণ্টা পরই সংলাপের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার একটি মাদক পাচারকারী নৌকায় মার্কিন হামলার পর ক্যারিবীয় অঞ্চলে ভেনিজুয়েলার জাহাজ চলাচলে পেন্টাগনের অভিযোগের পর সাম্প্রতিক দিনগুলোতে ২ দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়।ভেনেজুয়েলার সকল রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত এক বার্তায় মাদুরো বলেন, ‘আমাদের মধ্যে যে পার্থক্য রয়েছে এবং যা আগে ছিল তার কোনোটিই সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না।’তিনি আরও জানান, ‘ভেনেজুয়েলা সবসময় কথা বলতে, সংলাপে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু আমরা সম্মান দাবি করি’।উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের অংশ হিসেবে ওয়াশিংটন পুয়ের্তো রিকোতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করছে।ট্রাম্প মাদুরোর ওপর চাপ বাড়ানোর সাথে সাথে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ইতোমধ্যেই উপস্থিত মার্কিন যুদ্ধজাহাজে ১০টি বিমান যোগ দেবে। মাদুরোর বিরুদ্ধে আমেরিকা মাদক পাচারকারী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছে। তবে মাদুরো তার সন্ধ্যার ভাষণে এই অভিযোগ অস্বীকার করেছেন।মাদুরো বলেন, ‘তারা (ট্রাম্প) যে গোয়েন্দা প্রতিবেদনগুলো দেয় তা সত্য নয়। ভেনেজুয়েলা আজ কোকা পাতা উৎপাদন, কোকেন মুক্ত একটি দেশ এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করে এমন একটি দেশ।’গত শুক্রবার ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভেনেজুয়েলার জেটগুলো মার্কিন জাহাজের সাথে  সংঘর্ষের ঘটনা ঘটলে তিনি কী পদক্ষেপ নেবেন। তখন তিনি বলেন ‘যদি তারা আমাদের বিপজ্জনক অবস্থানে ফেলে, তবে তাদের গুলি করে ভূপাতিত করা হবে।’মঙ্গলবার মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে একটি কথিত মাদকবাহী নৌকা উড়িয়ে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, এটি ভেনেজুয়েলার একটি অপরাধী সংগঠন ট্রেন ডি আরাগুয়া। মাদুরো এর সাথে যুক্ত ছিলেন এবং ১১ জনকে হত্যা করেছে।বিষয়টির সাথে পরিচিত মার্কিন একটি সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক এএফপি’কে জানিয়েছে, উচ্চ প্রযুক্তির এফ-৩৫ জেটগুলো ত্রিশ লক্ষেরও বেশি লোকের মার্কিন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোর একটি বিমানবন্দরে মোতায়েন করা হচ্ছে।মাদুরো একজন বামপন্থী ফায়ারব্র্যান্ড, তার ২০২৪ সালে শেষ নির্বাচন ওয়াশিংটন অবৈধ বলে মনে করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হুমকিকে ‘গত ১০০ বছরে আমাদের মহাদেশের দেখা সবচেয়ে বড় হুমকি’ বলে নিন্দা করেছেন।মাদুরো ‘জাতীয় ভূখণ্ডের প্রতিরক্ষায় সশস্ত্র সংগ্রামের জন্য তার দেশকে প্রস্তুত ঘোষণা করে তিনি ভেনেজুয়েলার সামরিক বাহিনীর ৩ লাখ ৪০ হাজার এবং রিজার্ভ সৈন্য মোতায়েন করেছেন। এদিকে, ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার মাদুরোকে ‘অভিযুক্ত মাদক পাচারকারী’ হিসেবে বর্ণনা করেছেন। এবং তিনি বলেন, ভেনেজুয়েলা একটি ‘ড্রাগ কার্টেল একটি মাদক পাচারকারী সংগঠন’ দ্বারা পরিচালিত হচ্ছে।মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা এই সপ্তাহে জানায়, বর্তমানে ল্যাটিন আমেরিকায় মাদকবিরোধী প্রচেষ্টায় আটটি মার্কিন নৌবাহিনীর জাহাজ জড়িত রয়েছে, তিনটি উভচর আক্রমণকারী জাহাজ, দু’টি ডেস্ট্রয়ার, একটি ক্রুজার এবং ক্যারিবিয়ানে একটি লিটোরাল যুদ্ধ জাহাজ এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি ডেস্ট্রয়ার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান

কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) মন্ত্রণায়ের Read more

‘ভুল স্বীকার না করলে জনগণ আ.লীগকে ক্ষমা করবে না’
‘ভুল স্বীকার না করলে জনগণ আ.লীগকে ক্ষমা করবে না’

আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার Read more

বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ এবং শুধু বায়ুদূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর কমছে। ধূমপান ২ বছর Read more

প্রাকৃতিক যেসব পানীয় কমাবে উচ্চ রক্তচাপ
প্রাকৃতিক যেসব পানীয় কমাবে উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) একটি নীরব ঘাতক। সময়মতো নিয়ন্ত্রণ না করলে হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। তাই ওষুধ Read more

যুক্তরাজ্য থেকে ‘পালালেন’ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাজ্য থেকে ‘পালালেন’ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

সফর সংক্ষিপ্ত করে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার যুক্তরাজ্য থেকে ‘পালিয়েছেন’ বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।লন্ডনভিত্তিক মানবাধিকার বিষয়ক সংস্থা গ্লোবাল Read more

‘যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত-পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প
‘যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত-পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ এপ্রিল) ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম ট্রুথ স্যোশালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন