ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পাটবাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এ সময় ছাত্রদলের এক নেতা মারা গেছেন।নিহত ছাত্রদল নেতার নাম তানজিন আহমেদ মিঠু (৩০)। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমর্থক এবং উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।চিকিৎসকরা জানান, মিঠুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনয়ন নিয়ে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন ও আহমেদ তায়েবুর রহমান হিরন পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রোববার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ইকবাল হোসেনের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হিরন সমর্থকরা হামলা চালায়। এতে বিক্ষুব্ধ ইকবালপন্থীরা পাল্টা হামলা চালিয়ে হিরন সমর্থকদের মহিলা সমাবেশের মঞ্চে ব্যাপক ভাঙচুর করে।দফায় দফায় ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এ সময় একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন, ‘দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দল ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক তায়েবুর রহমান হিরন সাংবাদিকদের বলেন, ইতিহাসের জঘন্যতম হামলার ঘটনা ঘটেছে আজ, যা আমরা কোনদিন প্রত্যাশা করি না।গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, ‘এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। তবে সেনাবাহিনী ও পুলিশ মাঠে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’এদিকে শনিবার রাতে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ে হামলা ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০ টি রামদাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।অন্যদিকে সংঘর্ষের ঘটনার পর দলে অশান্তি ও বিশৃঙ্খলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তায়েবুর রহমান হিরন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে তাঁদেরকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশু নিহতের বিচার চেয়ে মায়ের আবেগঘন স্ট্যাটাস
শিশু নিহতের বিচার চেয়ে মায়ের আবেগঘন স্ট্যাটাস

কুমিল্লার হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের এক শিশু ফাইজা নিহত হওয়ার এক মাস পর মেয়ের বিচার চেয়ে ফেসবুকে আবেগঘন Read more

প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর
প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প
আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও Read more

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যার ঘটনায় জুবায়ের গ্রেপ্তার
নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যার ঘটনায় জুবায়ের গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাভেল (৩০) নামের ১ যুবককে গুলি করে হত্যার ঘটনায় আসামি জুবায়ের আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।শুক্রবার (১৮ এপ্রিল) Read more

যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলে, Read more

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন