১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অনেকে সংবিধানের প্রস্তাবনায় চব্বিশের গণ-অভ্যুত্থান এবং একাত্তরকে সমান করতে চেয়েছিলেন, কিন্তু একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত।

আজ শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। ২৫ মার্চ কালরাত্রিতে যখন পাক হানাদার বাহিনী রাজারবাগসহ বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করে, তখনই চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতার ডাক দেন।তিনি বলেন, ‘দালিলিকভাবে প্রমাণিত যে, জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল।’ আওয়ামী লীগের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সরকার দীর্ঘ সময় ধরে স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে। তারা নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে প্রকৃত ইতিহাসকে অস্বীকার করেছে এবং সবকিছুকে কেবল একজনের কৃতিত্ব হিসেবে দেখানোর চেষ্টা করেছে।তিনি বলেন, ‘আওয়ামী লীগ কাউকে ক্রেডিট দিতে রাজি নয়। কিন্তু আমরা সবার অবদানের স্বীকৃতি দিতে চাই, কারো সম্মান কেড়ে নিতে চাই না।’আলোচনা সভায় বিএনপির লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় সংসদীয় রাজনীতি প্রবর্তনে বিএনপির অবদান অনস্বীকার্য। বিশেষ করে ৯০-এর গণ-অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। বিএনপি সবসময়ই ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছে।চব্বিশের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্র এখনও নতুন করে বিনির্মিত হয়নি। ২৪-এর অভ্যুত্থান আমাদের স্বৈরাচারমুক্ত করেছে, এখন আমাদের কাজ হলো একটি আধুনিক ও গণতান্ত্রিক দেশ গঠন করা।’তিনি জানান, সরকার সংসদীয় রাজনীতির চর্চা এবং আলোচনার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।এইচএ   

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে
জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে

জয়পুরহাটে এক নারী পরিবার কল্যাণ সহকারীকে যৌন নিপীড়নের দায়ে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) দুপুরে Read more

মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম
মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম

সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের দুই পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গত এক মাসে প্রায় ৬ Read more

অবরুদ্ধ গাজায় ২৩৩ ইমামকে হত্যা করেছে ইসরায়েল
অবরুদ্ধ গাজায় ২৩৩ ইমামকে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হামলায় এখন পর্যন্ত ২৩৩ জন ইমাম ও ইসলাম ধর্মের প্রচারককে হত্যা Read more

৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’
৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’

মুক্তির আগেই বক্স অফিসে ঝড়ের আভাস দিচ্ছে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’। জনপ্রিয়তার এমনই তুঙ্গে যে, Read more

রাজশাহীতে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

রাজশাহী মহানগরে মো. শান্ত নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার Read more

যেমন হতে পারে কলম্বো টেস্টে বাংলাদেশের একাদশ
যেমন হতে পারে কলম্বো টেস্টে বাংলাদেশের একাদশ

গল টেস্টে দুর্দান্ত লড়াই করে ড্র করেছে বাংলাদেশ। এবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বুধবার (২৫ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন