ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফের) হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ূব খান এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় বহুল আলোচিত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।সিন্ধু নদের পানি ব্যবহার নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ সমঝোতায় পৌঁছেছিল। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে সফল পানি বণ্টন চুক্তি হিসেবে বিবেচনা করা হয় ভারত-পাকিস্তানের এই চুক্তিকে।এদিকে প্রতিবেশী দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ স্থলসীমান্তও বন্ধ করে দেবে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফপি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, আটারি-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। তিনি জানান, যাদের কাছে বৈধ নথি রয়েছে তারা পহেলা মে এর আগে পাকিস্তানে ফিরতে পারবেন। মঙ্গলবার বিকালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়। অস্ত্রধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, নিহত ব্যক্তির সংখ্যা অন্তত ২৬।পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর–ই–তৈয়েবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) মঙ্গলবার বিকালের হামলার দায় স্বীকার করেছে। এদিকে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকেও নিন্দা প্রকাশ করা হয়েছে। দেশটির গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অবৈধভাবে দখলকৃত জম্মু-কাশ্মীর’র পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তান উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তান নিন্দা প্রকাশ করছে। নিহতের পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করছে পাকিস্তান। এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বার্তায় তিনি বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এ জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আবারও নিশ্চিত করছি যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতকে এমন শিক্ষা দেওয়া হয়েছে কখনো ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ভারতকে এমন শিক্ষা দেওয়া হয়েছে কখনো ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারত যুদ্ধে মোদি সরকারকে এমন একটি শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলবে না বলে জানিয়েছেন Read more

শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা। রোববার (১৯ জুলাই) Read more

আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা
আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনও জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে জানা গেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বানিজ্য Read more

নেত্রকোনায় সাবেক মেয়র ও আ.লীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোনায় সাবেক মেয়র ও আ.লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা কেন্দুয়ার সাবেক পৌর মেয়র ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হলেন-  কেন্দুয়া উপজেলার Read more

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১৯
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১৯

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ: ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ: ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১৫ সেপ্টেম্বর) সহকারী মার্কিন বাণিজ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন