ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রাক্ষস’। তবে এবারের চমক সিয়ামের নতুন রসায়ন। এই সিনেমায় তার সঙ্গী হয়েছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। পর্দায় সিয়াম ও সুস্মিতার ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। এদিকে সুস্মিতা চ্যাটার্জি এক সাক্ষাৎকারে বলেন, ‘শাকিব খান তো মেগাস্টার! সবাই তো উনাকে মেগাস্টার বলে, তাই না? তো মেগাস্টার ইজ মেগাস্টার। শাকিব খান তো সবার প্রিয়। আর  সিয়ামও আমার কাছে খুব প্রিয়। কারণ সিয়ামের সাথে আমি প্রথম সিনেমা করছি বাংলাদেশে। সিয়াম খুবই ভালো, খুবই গুড সোল। আমরা সবকিছুই অনেক মজা করে শুট করেছি। খুব হার্ড ওয়ার্ক দিয়ে, মজা করেই শুট করেছি।’অভিনেত্রী বলেন, আমি অডিয়েন্সকে বলব— অনেক অনেক ধন্যবাদ আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য, রাক্ষসকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর সবার কাছে অনুরোধ করব— আপনারা যারা রাক্ষস দেখেননি, প্লিজ সিনেমা হলে গিয়ে রাক্ষস দেখুন। আশা করছি খুব ভালো লাগবে।সুস্মিতা চ্যাটার্জি বলেন, আমি তো অলরেডি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আমি যদি অভিনেত্রী না হতাম, চাকরিই করতাম। সবচেয়ে প্রিয় শখ অভিনয় করা।তিনি বলেন, প্রথম দিন থেকে যখন আমি বাংলাদেশে আসছি, আমি এত ভালোবাসা পাচ্ছি আমার টিমের থেকে, আর এখন ফিল্ম রিলিজ হওয়ার পর যখন অডিয়েন্স আমায় এত ভালোবাসা দিচ্ছে, আমার তো খুবই ইচ্ছা যে আমি এখানে আরও আরও যেন কাজ করতে পারি।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তলসহ আটক ১
মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তলসহ আটক ১

মেহেরপুরের গাংনীতে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১১ এপ্রিল) সকাল Read more

ভারতে বিক্ষোভ চলাকালে অজ্ঞান হলেন ২ এমপি
ভারতে বিক্ষোভ চলাকালে অজ্ঞান হলেন ২ এমপি

ভারতের নয়াদিল্লিতে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিরোধী জোটের প্রায় ৩০০ এমপির বিক্ষোভ মিছিল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি Read more

নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাদ্যযন্ত্র ও ফলজ চারাগাছ বিতরণ
নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাদ্যযন্ত্র ও ফলজ চারাগাছ বিতরণ

দিনাজপুরের নবাবগঞ্জে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের মাঝে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে বাদ্যযন্ত্র এবং পুষ্টির ঘাটতি পূরণে ফলজ চারাগাছ বিতরণ Read more

আ.লীগ সমর্থক ৭০ আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত
আ.লীগ সমর্থক ৭০ আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত

সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আর Read more

অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’
অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ গাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী Read more

নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পুলিশ কনস্টেবল লিটন মিয়ার বিভিন্ন অপকর্ম, তকবীর বাণিজ্য ও জুলুম-অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন