হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ফেরার পথে বাস এবং ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৭ জন ভর্তি পরীক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নুরানী পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিপরীত দিকে দশমাইল হতে একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসছিলো। ঢাকা-দিনাজপুর মহাসড়কের সাতমাইল নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটিকে মুখোমুখি ধাক্কা দিয়ে একটি গাছে গিয়ে বাসটি ধাক্কা লাগে। এতে আনুমানিক ২০ জন যাত্রী আহত হন যারমধ্যে ৭ জন ছিলেন ভর্তি পরীক্ষার্থী। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহত ৭ শিক্ষার্থীর আংশিক পরিচয়- কুড়িগ্রামের উলিপুরের বায়েজিদ, ঝিনাইদহের কালীগঞ্জের আদিবুন সাদ, সিরাজগঞ্জের ইসলামীয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হানজালা সরকার (আইসিইউতে ভর্তি), রংপুরের মহিপুরের মাসফি, জলঢাকা কৌমড়ী ইউনিয়নের পিংকি (মাথা ও পায়ে আঘাত), আরেকজন নারী শিক্ষার্থী (পায়ে সেলাই) যার পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, দুর্ঘটনার খবর জানার সাথেই সাথেই আমি হাসপাতালে গিয়েছি এবং আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়েছি। সেই সাথে হানজালা সরকার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আমি আইসিইউতে ঢুকেছিলাম এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য দায়িত্বরত চিকিৎসকে অনুরোধ জানিয়েছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে যাদের হালকা ইনজুরি হয়েছিলো তারা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে
সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিকে, Read more

‘নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়’
‘নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়’

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। Read more

পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার

বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য Read more

২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল
২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল

পদ্মার এপারে ২১ জেলায় জাতীয় গ্রিড ফেইল করেছে। গ্রিড ফেইলরের কারণে এই ২১ জেলায় বিকেল ৫টা ৪৯ মিনিট থেকে ৬টা Read more

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ‘চাক্কু মিলন’ গ্রেপ্তার
মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ‘চাক্কু মিলন’ গ্রেপ্তার

গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়েরকৃত অন্তত দুইটি হত্যা ও একটি ভাঙচুর মামলার Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এখন দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয় আত্মবিশ্বাসের পরিমাণ বাড়িয়েছে বহুগুণে। অন্যদিকে, নেপালের বিপক্ষে হেরে মান-সম্মান হারিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন