টাঙ্গাইলের সখীপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে সোমবার (১৪ জুলাই) সকালে ৩ জনের নামে সখীপুর থানায় মামলা করেছেন। পরে রফিকুল ইসলাম (৩৯) ও লিটন মিয়া (৪০) নামের দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। রফিকুল ইসলাম উপজেলার গড়গোবিন্দপুর এলাকার মৃত বুজরত আলী ছেলে এবং লিটন মিয়া বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।জানা যায়, ওই গৃহবধূ (৩০) ঘটনার দিন সন্ধ্যায় শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে ধর্ষকদের সাথে দেখা হয়। ওই গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তারা উপজেলার বড় মৌশা বাজারে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে।ঘটনাটি গৃহবধূ তার পরিবারকে জানালে আজ সোমবার সকালে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করেছে।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ জনের নামে মামলা হয়েছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করেছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির Read more

অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল ‘স্পষ্টভাবেই’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।রোববার (২৭ জুলাই) Read more

সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা
সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা

নড়াইল জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে মৌসুমি ফসল মাড়াই ও শুকানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে চরম দুর্ভোগে Read more

পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প
পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ৩৩ বছর Read more

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। দ্রুত সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় সন্তোষ Read more

গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন