অফিস কিংবা অন্যান্য কাজের ব্যস্ততায় হাতে সময় কম থাকায় সকালের নাস্তায় বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে পাউরুটি। তাই ঝটপট নাশতা হিসেবে অনেকেই বেছে নেন পাউরুটি। কেউ সাধারণ পাউরুটি, আবার কেউ বিভিন্ন পাউরুটি-ভিত্তিক পদ খান। অনেকে আবার সন্ধ্যার টিফিনেও পাউরুটি খেয়ে থাকেন। পাউরুটির টোস্ট, স্যান্ডউইচ কিংবা জ্যাম বা মাখন লাগিয়ে খেতে মন্দ লাগে না, আর খেতে বেশি সময়ও যায় না। কিন্তু অনেকেই হয়তো জানে না যে, অতিরিক্ত পরিমাণে পাউরুটি খেলে তা আমাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এর ফলে শরীরে বেশ কিছু মারণ রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে।তবে চিকিৎসকদের মতে, প্রতিদিন পাউরুটি খাওয়া স্বাস্থ্যের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর। মেডিকেলনিউজ টুডে-তে প্রকাশিত এক প্রতিবেদনে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, পাউরুটি নিয়মিত খেলে ভয়াবহ রোগের ঝুঁকি বাড়তে পারে। আসুন জেনে নেই পাউরুটি খাওয়া নিয়ে কেন চিকিৎসকরা সতর্কবার্তা দিচ্ছেন।জেনে নেওয়া যাক পাউরুটি বেশি খেলে আমাদের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে-ব্লাড সুগার বাড়ায়: প্রতিদিন পাউরুটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। আর ডায়াবেটিস হওয়া মানে, তার সাথে আরও অনেক রোগ আসে। হাই ব্লাড প্রেসারের সমস্যাও বাড়ে।মানসিক অবসাদ: আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাউরুটি খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক পরিবর্তন হয়, ফলে বিশেষ কিছু হরমোনের ক্ষরণও বেড়ে যায়। এই কারণে মানসিক অবসাদের মতো সমস্যাও অনেক গুণ বাড়ে।কোলেস্টেরলের মাত্রা বাড়ে: গবেষণায় দেখা গেছে, পাউরুটি বা ময়দা দিয়ে প্রস্তুত কোনো খাবার নিয়মিত খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বাড়ে। আর কোলেস্টরল বৃদ্ধি পেলে হার্টের নানা সমস্যার ঝুঁকি বাড়বে।পেট ভরে কিন্তু পুষ্টি মেলে না: পাউরুটি খেলে ক্ষুধা হয়তো মিটে কিন্তু শরীর সঠিক পুষ্টি পায় না। পাউরুটি ময়দা থেকে তৈরি হয়। ময়দায় ফাইবার কম, কিন্তু ক্যালোরি ও কার্বোহাইড্রেট বেশি। ফলে পাউরুটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। এতে প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেলও খুব কম থাকে, যা শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে।আপনার সন্তান যদি ক্ষুধার্ত অবস্থায় প্রতিদিন পাউরুটি খায় তবে সে অপুষ্টির শিকার হতে পারে।ওজন ও হৃদরোগের ঝুঁকি: পাউরুটিতে চিনি ও লবণের পরিমাণ অনেক বেশি। তাই নিয়মিত খেলে ওজন দ্রুত বাড়তে পারে, একই সঙ্গে বাড়ে উচ্চ রক্তচাপের ঝুঁকিও। এ ছাড়া অতিরিক্ত চিনি এবং ট্রান্স ফ্যাটের কারণে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে হৃদরোগের সম্ভাবনাও বাড়ে। যাদের বয়স একটু বেশি, তাদের জন্য এটি বেশি বিপজ্জনক।খালি পেটে পাউরুটি: পাউরুটির অন্যতম উপাদান ইস্ট। এটি ব্যবহারে পাউরুটিকে সুন্দরভাবে ফুলিয়ে তোলে। অন্যদিকে চিকিৎসকরা খালি পেটে ইস্ট জাতীয় খাবার এড়িয়ে যেতে বলেন। তাই বলা যায়, খালি পেটে পাউরুটি না খাওয়াই ভালো। এতে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কেউ যদি দীর্ঘদিন ধরে নিয়মিত পাউরুটি খান তবে তার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। চিকিৎসকদের মতে, পাউরুটি মোটেই প্রতিদিন খাওয়া যাবে না। পাউরুটিতে থাকা উপাদান আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। নিয়মিত পাউরুটি খাওয়ার অভ্যাস থাকলে সেটা বাদ দিতে হবে।মস্তিষ্কের ওপর প্রভাব: চিকিৎসকদের মতে, পাউরুটিতে থাকা কিছু যৌগ নিয়মিত শরীরে প্রবেশ করলে তা মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রতিদিন পাউরুটি খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে মস্তিষ্কের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।গ্যাস-অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায়: পাউরুটিতে গ্লুটেনের উপস্থিতি বেশি থাকে। অনেকের জন্য এটি পেটের সমস্যা বিশেষ করে গ্যাস ও অ্যাসিডিটির কারণ হতে পারে। যাদের আগে থেকেই এ ধরনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে পাউরুটি খেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সবার উচিত সকালের নাশতায় পাউরুটি বাদ দিয়ে এমন কোনো স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া, যা দ্রুত প্রস্তুত হয় এবং পুষ্টিতে ভরপুর। যেমন—ওটস, ফল-মূল, ডিম বা ঘরে তৈরি স্বাস্থ্যকর সবজি স্যান্ডউইচ। সময়ের সঙ্গে স্বাস্থ্য সচেতন হোন, কারণ সুস্থ থাকাই বড় সুখ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসুর ভোট গণনায় দেরি হওয়ার কারণ জানালেন নির্বাচন কমিশন
জাকসুর ভোট গণনায় দেরি হওয়ার কারণ জানালেন নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। ভোট গণনা শেষে ফলাফল Read more

রায়গঞ্জে কলেজের জমি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে কলেজের জমি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার Read more

নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে মাদকসেবীর আড্ডা, সেবায় স্থবিরতা
নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে মাদকসেবীর আড্ডা, সেবায় স্থবিরতা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়ন (কাঁচপাই মোড়) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঔষুধ ও জনবল সংকটের পাশাপাশি মাদকসেবীদের দৌরাত্ম্যে নাজুক Read more

আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম
আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি Read more

চীনকে ঠেকাতে এবার ‘টি-ডোম’ আনছে তাইওয়ান
চীনকে ঠেকাতে এবার ‘টি-ডোম’ আনছে তাইওয়ান

চীনের সামরিক চাপ রুখতে নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদারে ‘টি-ডোম’ নামে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে তাইওয়ান। দেশটির প্রেসিডেন্ট Read more

ভিয়েতনামে ক্রুজ জাহাজ ডুবে অন্তত ৩৮ জনের প্রাণহানি
ভিয়েতনামে ক্রুজ জাহাজ ডুবে অন্তত ৩৮ জনের প্রাণহানি

ভিয়েতনামে আকস্মিক বজ্রঝড়ের কবলে পড়ে একটি ক্রুজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৮ জন প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত ১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন