মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে গাজীপুরে এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত চারজন আহত হয়েছেন।অভিযোগ অনুযায়ী, দৈনিক কালবেলা পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি সাংবাদিক মানিকের ওপর হামলা চালান গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য রিয়াজ মাহমুদ তালুকদার, যিনি এলাকায় “রিয়াজ মেম্বার” নামে পরিচিত।ভুক্তভোগীদের দাবি, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া বেগমপুর কলেজ গেইট বাজার এলাকায় সাংবাদিক মানিক পেশাগত দায়িত্ব পালনের সময় তার পথরোধ করা হয়।এ সময় রিয়াজ মেম্বার, তার ছেলে রাশেদ তালুকদারসহ আরও কয়েকজন মিলে লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করে।হামলায় সাংবাদিক মানিক গুরুতর আহত হন এবং তার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। এসময় তার ৯ বছর বয়সী মেয়ে বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ করলে সাংবাদিকের স্ত্রী কাকলি ও চাচাতো ভাই রাসেলকেও মারধর করা হয়। এতে রাসেল গুরুতর আহত হন।অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সাংবাদিক মানিকের কাছ থেকে দুটি মোবাইল ফোন, মানিব্যাগ, পরিচয়পত্র, নগদ ২৭ হাজার টাকা এবং তার স্ত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অভিযুক্ত রিয়াজ মেম্বার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেন।আর এ ঘটনায় সাংবাদিক মানিকের স্ত্রী কাকলি বাদী হয়ে কালিয়াকৈর থানায় রিয়াজ মাহমুদ তালুকদারসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী সাংবাদিক মানিক বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ করায় পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের ওপর হামলা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, তিনি ছুটিতে থাকলেও অভিযোগের বিষয়টি অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের অভিযোগ, রিয়াজ মাহমুদ তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ দুই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল উত্তোলন ও বিক্রিতে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। Read more

নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ
নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ

ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে এবং ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় Read more

সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী
সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাসের ধাক্কায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক নিরাপত্তাকর্মী শামসু মোল্লা (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত Read more

নীলফামারীতে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান
নীলফামারীতে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

নীলফামারী সদর উপজেলার একটি গ্রামের ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন