নানা নাটকীয়তার পর অবশেষে নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। নতুন মেয়াদে সমিতির সভাপতি শাহীন সুমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল। শুক্রবার (৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।বিজয়ী হয়ে প্রতিক্রিয়ায় নতুন সভাপতি শাহীন সুমন বলেন, বিপুল ভোটে বিজয়ের জন্য সবার কাছে কৃতজ্ঞতা। এই বিজয় আমাদের একা নয়, সবার। সবার প্রতি অসীম ভালোবাসা। সাধারণ সদস্যরা বারবার আমাকে নির্বাচিত করছে। তাদের কৃতজ্ঞতায় সব সময় থাকতে চাই। বারবার এভাবে নির্বাচিত করুক। তিনি বলেন, আমাদের প্রথম কাজ হবে সংগঠনকে এগিয়ে নেওয়া। সমিতির কল্যাণে কাজ করব। আমরা ইশতেহার দিয়ে নির্বাচন করি না, কাজে প্রমাণ দেই। বরাবরের মতো এবারও কাজে প্রমাণ দেব।নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহীন কবির টুটুল বলেন, বিভিন্ন কারণে নির্বাচনে জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সাধারণ সদস্যদের অংশগ্রহণে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আমরা বিজয়ী হয়েছি। আমি মার্কেটিংয়ের লোক। কিভাবে সংগঠন এগিয়ে নিতে হবে, সেটা জানি। নিয়মিত কাজগুলো চালিয়ে নেব।সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের বুলবুল, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বন্ধন বিশ্বাস এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব মোস্তাফিজুর রহমান মানিক। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব, জয়নাল আবেদীন (জয় সরকার), গাজী মাহবুব ও ডা. বুলবুল বিশ্বাস।প্রসঙ্গত, এর আগে কয়েকদফা নির্বাচনের তারিখ ঘোষণা হলেও শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালী বাউফলে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ অ্যাডভোকেট কামাল হোসেন (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৫ এপ্রিল) Read more

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, সরকারের পদত্যাগ দাবি
জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, সরকারের পদত্যাগ দাবি

পূর্ব-আফ্রিকার দেশ মাদাগাস্কারে পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের Read more

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি
নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড Read more

জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান
জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা। Read more

চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল
চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল

দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন