রাজশাহীর বাঘায় ট্রেনের নিচে পড়ে এক পেঁয়াজচাষি ‘আত্মহত্যা’ করেছেন, এমন একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হৃদয়বিদারক গল্প’ ছড়িয়ে পড়ে। যখন যার তার ভিডিও সাথে তার ট্রেনের ভিডিও যুক্ত করে সেড মিউজিক ব্যবহার করে ব্যক্তিগত আইডি বা পেজে প্রচার করছে এই পেঁয়াজচাষির ‘আত্মহত্যা’ বলে।সেই সাথে ফেসবুকের ক্যাপশনে লিখে: ঘটনা রাজশাহী আড়ানির। বৃদ্ধের স্ত্রী ৮মাস আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না ওনাকে। এ নিয়ে অনেক ঝগড়া। এমনো রাত গেছে বৃদ্ধ সারারাত উঠানে ছিল ছেলেরা দরজা খুলেনিসহ আরো কিছু।ফেসবুকে ঘটনাটি পড়ে সবাই বৃদ্ধের সন্তানদের তীব্র ভাষায় আক্রমণ করে কমেন্ট করছিলেন। এই সব পোস্ট, কমেন্ট সময়ের কণ্ঠস্বর বাঘা উপজেলা প্রতিনিধির চোখে খুব ভালো করেই পরে। সঠিকটা জানতে অনুসন্ধানের জন্য যাওয়া হলো বৃদ্ধের বাড়িতে। কথা হয় শোকাহত পরিবারের সঙ্গে। যোগাযোগ করা হয় তার বাড়ির পাশের এক প্রতিবেশির সাথে, সেই আসল তথ্য বের করতে অনেক সহযোগীতা করেন। সাথে নেওয়া হলো প্রতিবেদকের সহযোগী নাহিদ ইসলামকে। পরে তিনজন বাঘা উপজেলার মাঝপাড়ার বাউসায় তাঁদের (রুহুল আমিন) বাড়িতে যাই।বাড়িতে গিয়ে কথা হয় এক বৃদ্ধার সাথে তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি তার (রুহুল আমিন) স্ত্রী নাম মরিয়ম বেগম। অবাক লাগে, ফেসবুকে লিখা হয়েছে তাঁর স্ত্রী আট মাস আগে মারা গেছেন। এরপর তাঁর কাছে জানতে চাইলাম, ছেলে-মেয়ে কয়জন? তিনি বলেন তাঁর এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে ঈশ্বরদীতে, সেখানেই থাকেন। আর তাঁর ছেলে ঢাকায় একটি চাকরি করেন। সেখানে তাঁর স্ত্রীকে নিয়ে থাকেন। বাড়িতে তাঁরা স্বামী-স্ত্রী দুজন থাকতেন।এরপর আর বুঝতে বাকি থাকে না যে দুই সন্তানের জিনিসপত্র ফেলে দেওয়া, দরজা বন্ধ করে বাবাকে বাইরে রাখা, চলে যেতে বলা , ফেসবুকে ছড়িয়ে পড়া ঘটনাগুলোর সত্যতা নেই।কথা হয় ছেলে মীর রনির সাথে তিনি বলেন, ‘আমি ঢাকায় একটা ছোট চাকরি করি। ফেসবুকে আমার নামে যা লেখা হয়েছে, সব তাদের ভিউ কামানোর জন্য, সব  মিথ্যা। আমার মা এখনো বেঁচে আছেন। আমরা খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি।পরিবারের কাছে জানতে চেয়েছিলাম, পেঁয়াজ চাষের জন্য মীর রুহুল আমিন কোনো ঋণ করেছিলেন কি না। তখন তাঁর স্ত্রী মরিয়ম বেগম বলেন, এনজিও থেকে ঋণ করেছেন। কিন্তু কিস্তি খেলাপি হয়নি। নিয়মিত কিস্তি দিয়েছেন। এটা নিয়ে কোনো ঝামেলা নেই।মেয়ে রুমি খাতুন বলেন, আমি বাবাকে অনেক ভালোবাসি, বাবাও আমাকে অনেক ভালোবাসেন। ফেসবুকে কিছু কিছু লিখা বা ভিডিও দেখছি যা মেনে নেওয়া কষ্টকর। আত্মহত্যার কথা জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা অনেক চাপা স্বভাবের। আমাদের সাথে সহজে কোন কিছু সেয়ার করে না। আমার বাবা কেন এমন কাজ করলো আমরা ভাবতে পারছি না।রেলওয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, পরিবারের সঙ্গে পুলিশ কথা বলে জানতে পেরেছেন, এই ঋণের দুশ্চিন্তায় মীর রুহুল আমিন ১৫–২০ দিন ধরে কারও সঙ্গে ভালোভাবে কথা বলেননি। শারীরিক একটু সমস্যাও ছিল। মূলত ঋণের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া
ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া

রাজধানী ঢাকা এবং তার আশপাশের এলাকায় আজও গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা Read more

সংবিধানের তফসিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’
সংবিধানের তফসিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’

স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর Read more

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন উইলিয়ামসন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন উইলিয়ামসন

দীর্ঘদিনের সঙ্গী টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও টেস্ট এবং ওয়ানডে Read more

পানিও নেই, আছে মৃত্যুভয়- যুদ্ধবিধ্বস্ত গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা
পানিও নেই, আছে মৃত্যুভয়- যুদ্ধবিধ্বস্ত গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা

ইসরায়েলের হামলায় ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত গাজায় দুই শতাধিক সাংবাদিক মারা গেছেন। চারজন সাংবাদিক বিবিসিকে বর্ণনা দিয়েছেন যে হাসপাতালের Read more

নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে
নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে

"যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়"আজ বাংলাদেশের রাজনীতির আকাশের এক উজ্জ্বল নক্ষত্র চলে গেলেন। চিরবিদায় Read more

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনারসহ পুলিশের ৩ কর্মকর্তা প্রত্যাহার
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনারসহ পুলিশের ৩ কর্মকর্তা প্রত্যাহার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি), মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এসি মেহেদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন