রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল (লোকাল) ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজের সাথে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন এবং ট্রেনের ছাদেই পড়ে থাকেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।পরে ট্রেনটি দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় ছাদ থেকে মরদেহটি নিচে নামানো হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে স্টেশনে প্রায় ১২ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।কালুখালী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং রাজবাড়ী রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়।রাজবাড়ী জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন বলেন, খবর পেয়ে কালুখালী রেলওয়ে স্টেশনে এসে আমরা লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে সাবেক কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে সাবেক কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)সোমবার Read more

ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের, যানচলাচল বন্ধ
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের, যানচলাচল বন্ধ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ৩ দফা দাবিতে শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। তাদের স্লোগানে শাহবাগ এলাকা এখন উত্তাল। শিক্ষকরা ঘোষণা Read more

অপ্রয়োজনীয় চুরি শুধুই স্বভাব, না কি মানসিক রোগ
অপ্রয়োজনীয় চুরি শুধুই স্বভাব, না কি মানসিক রোগ

মানুষ সাধারণত অভাবের তাড়নায় কিংবা কোনো বিশেষ উদ্দেশ্যে চুরি করে। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের কোনো অভাব নেই, চুরি Read more

আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে Read more

ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া?
ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া?

সারা দেশে গত কয়েক দিন ধরে বজ্রসহ ঝড়-বৃষ্টির প্রভাব চলমান রয়েছে। এমন অবস্থায় আসন্ন ঈদুল আযহা উদ্‌যাপন ঘিরে সাধারণ মানুষের Read more

রায়পুরের চরাঞ্চলে খিরার বাম্পার ফলন
রায়পুরের চরাঞ্চলে খিরার বাম্পার ফলন

‎অনুকূল আবহাওয়া ও উর্বর চরজমির কারণে খিরা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি লাভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন