হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেছেন, ‘স্বাভাবিকভাবেই উনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। উনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল, এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তি হয়েছেন; ভর্তি হওয়ার পরবর্তীতে উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।’ স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয় বলেও জানান তিনি।খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, দেশি-বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন, তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন।এজেডএম জাহিদ বলেন,  বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মণী ডাক্তার জুবাইদা রহমান সহ কিছুক্ষণ আগে  দ্বিতীয়বারের মতো হসপিটালে  বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। তিনি দীর্ঘ সময় তার মায়ের শয্যাপাশে ছিলেন।  ১৭ বছর পর গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মাকে দেখতে যান তিনি। দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত ১১টা ৫৮মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন।ডা: জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইসিইউতে থাকা তার মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং এতোদিন খালেদা জিয়ার জন্য দেশে মানুষ যে দোয়া করেছে, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ একইসঙ্গে যেসব চিকিৎসক, নার্স এবং অন্যান্য প্যারামেডিক্স তার মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছেন- যোগ করেন ডা: জাহিদ। জাহিদ আরও বলেন, এভারকেয়ার হসপিটালে ভর্তিকৃত রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসায় যাতে কোন ধরনের ব্যাঘাত না ঘটে সেজন্য তারেক রহমান  সতর্ক থাকতে বলেছেন। দলীয় নেতাকর্মীদেরকে হাসপাতালে অহেতুক ভীড় না জমানোর আহ্বান জানিয়েছেন।খালেদা জিয়ার এই ব্যাক্তিগত চিকিৎসক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে। দেশ বিদেশের চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে  নিজেদের  দায়িত্ব পালন করছে। এবং দায়িত্ব পালন করতে থাকবেন। গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে।খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় দেশেই তাঁর চিকিৎসা চলমান রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এটিএম আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার
এটিএম আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী Read more

সিদ্ধিরগঞ্জে ঢাকা কাচ্চি ডাইনে পঁচা-বাসি খাবার, ভোক্তা অধিকারের অভিযান
সিদ্ধিরগঞ্জে ঢাকা কাচ্চি ডাইনে পঁচা-বাসি খাবার, ভোক্তা অধিকারের অভিযান

নারায়ণগঞ্জে রেস্টুরেন্টের পরিবেশন করা পঁচা-বাসি খাবার খেয়ে অসুস্থ ভোক্তার অভিযোগের পর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়।মঙ্গলবার (১৩ Read more

ফয়সাল-আলমগীরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালেন ভারতের আদালত
ফয়সাল-আলমগীরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালেন ভারতের আদালত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ১৪ দিনের Read more

সিরাজদিখানে আ.লীগ নেতা গ্রেপ্তার
সিরাজদিখানে আ.লীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. মোশারফ হোসেন ঢালী (৫২)।রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার Read more

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনও যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল Read more

স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার
স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন