ইউরোপের দেশ স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৬ জন আহত হয়েছেন। দুই ট্রেনের সংঘর্ষের এই ঘটনায় একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগ ও পুলিশ এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলেছে, স্লোভাকিয়ার পূর্বাঞ্চলীয় প্রধান শহর কোসিচ থেকে প্রায় ৫৫ কিলোমিটার পশ্চিমের জাব্লোনোভ নাদ টুরনৌ গ্রামের কাছে একটি সুড়ঙ্গের সামনে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে।দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগ বলেছে, আহতদের মধ্যে ১৬ জন মাঝারি থেকে গুরুতর ও ৫০ জন হালকা আহত হয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট করা দেশটির পুলিশের এক ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া লাইনচ্যুত একটি লোকোমোটিভ ও একটি বগি পাহাড়ের ঢালে উল্টে পড়ে আছে।স্থানীয় সময় সোমবার সকাল ১০টার পরপরই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, দুর্ঘটনার কবলে পড়া দুই ট্রেনে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন।স্লোভাক রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, ট্রেন দুটি এমন স্থানে সংঘর্ষের শিকার হয়েছে, যেখানে মুখোমুখি দুটি রেললাইন অতিক্রম করে একটি লাইনে মিশে গেছে।এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়ায় আসক্ত নারীরা বিড়াল বেশি পোষেন!
পরকীয়ায় আসক্ত নারীরা বিড়াল বেশি পোষেন!

বিবাহবিচ্ছেদের অধিকাংশ ঘটনাই ঘটে পরকীয়া সম্পর্কের কারণে। নারী-পুরুষ দুজনই পরকীয়া সম্পর্কে জড়াতে পারেন। পরকীয়ার খবর স্বজনদের মধ্যে পৌঁছে গেলে তা Read more

মাগুরার মহম্মদপুরে নৃশংসতা, কুপিয়ে যুবকের কব্জি বিচ্ছিন্ন
মাগুরার মহম্মদপুরে নৃশংসতা, কুপিয়ে যুবকের কব্জি বিচ্ছিন্ন

মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাসেল (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২ Read more

মাদারীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
মাদারীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ Read more

উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব, ফিরিয়ে দিল সরকার
উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব, ফিরিয়ে দিল সরকার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই গাড়ি কেনার জন্য নীতিগত Read more

বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ
বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়া‌ণে শোক জানি‌য়ে‌ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে বাংলাদেশ Read more

মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরের ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লেগেছে। আজ রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ খবর পায় ফায়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন