স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই সনদের পক্ষে গণভোট, আরেকটি সংসদে প্রতিনিধি নির্বাচনের জন্য। এর মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে।’রবিবার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্প নগরীর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘দেশের জন্য রেমিট্যান্স একটি বিরাট ব্যাপার। অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কাজ হচ্ছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে। এজন্য দেশপ্রেমিক উদ্যোক্তারা কাজ করছে না। এই দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।’ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন, তারাই দেশের অর্থনীতি এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাবেন বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান এবং বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক জালিস মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের সংরক্ষিত এক ইউপি সদস্যের ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (২৬ মার্চ)  Read more

জবিতে সফলভাবে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জবিতে সফলভাবে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ই-ইউনিট (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে Read more

গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান
গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।আজ শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী
বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী

মাঠে-ঘাটে ভোটের উত্তাপ থাকলেও আগামীকাল বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, বড়দিনের (যীশু খ্রিস্টের জন্মদিন) উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী।খ্রিস্টান Read more

পাকিস্তানে সন্ত্রাসীদের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি ভারতীয় সামরিক বাহিনীর
পাকিস্তানে সন্ত্রাসীদের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি ভারতীয় সামরিক বাহিনীর

পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী।বুধবার ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন